১৮ বছর বাদে সাফের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দীর্ঘ ১৪ বছর বাদে সাফ সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফের ১৮ বছর বাদে ফাইনালে ওঠার হাতছানি জামাল ভুঁইয়া-তপু বর্মনদের সামনে। কুয়েতকে হারিয়ে ১৮ বছরের খরা কাটাতে চাইছে হ্যাভিয়ের কাবরেরার ছেলেরা। সেই সঙ্গে ৩৭ বছর আগে কুয়েতের কাছে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই আজ শনিবার কান্তিভারা স্টেডিয়ামে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।

শক্তির বিচারে কুয়েতের তুলনায় অনেক দুর্বল বাংলাদেশ। এখনও পর্যন্ত দু’বার মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে মুখোমুখি হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারডেকা কাপে। দ্বিতীয়বার ১৯৮৬ সালে সিওলে এশিয়ান গেমসে। দুই বারই হারতে হয়েছিল বাংলাদেশকে। ফের ৩৭ বছর বাদে কুয়েতের বিরুদ্ধে নামছে জামাল ভুঁইয়ারা। ৩৭ বছর আগের হারের বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে।  গ্রুপ লিগে যে তিন দলের বিরুদ্ধে খেলতে হয়েছিল বাংলাদেশের ফুটবলারদের সেই তিন দলের চেয়ে কুয়েত অনেক শক্তিশালী, তা বিলক্ষণ জানেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাই সেমিফাইনালে বাড়তি সতর্ক থাকার জন্য শিষ্যদের নির্দেশ দিয়েছেন। কুয়েতের বিরুদ্ধে প্রথমে গোল খেলে যে ম্যাচে ফেরা কঠিন হবে তাও পইপই করে জানিয়ে দিয়েছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অবশ্য শক্তিশালী কুয়েতের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে যে রাকিব হোসেনরা নামবেন, তা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, ‘বাংলাদেশের আক্রমণভাগ ও কুয়েতের রক্ষণভাগ এবং কুয়েতের আক্রমণভাগ ও বাংলাদেশের রক্ষণভাগের লড়াই হবে ম্যাচে। আমি মনে করি, ফিফটি-ফিফটি গেম হবে। তবে আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’

খাতায়-কলমে শক্তিশালী হলেও বাংলাদেশকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন কুয়েতের পর্তুগিজ কোচ রুই ফার্নান্ডো সিলভা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কোনও ভাবেই প্রতিপক্ষকে খাটো করে দেখছি না। ম্যাচটিতে উপভোগ্য লড়াই হবে বলে মনে করি।’

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের