চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

UP: শৌচাগারের মেঝেতে রাখা ভাত খেলেন শতাধিক খেলোয়াড়

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও ভিডিয়োকে(এই মুহূর্তে ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) কেন্দ্র করে তোলপাড় উত্তরপ্রদেশ। সেখানে দেখা গিয়েছে, শৌচাগারের মেঝেতে ফেলে রাখা হয়েছে রান্না করা ভাত। পরে সেই ভাত খেতে দেওয়া হল খেলোয়াড়দের। ভাইরাল হওয়া সেই ছবি দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি বা ভিডিয়ো জাল।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার কথা পাঁচকান হওয়ার পর কয়েজন খেলোয়াড় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে কর্তৃপক্ষ রান্না তৈরির কারিগরকে সতর্ক করে দিয়েছে। বলা হয়েছে, আগামীদিনে এই ধরনের ঘটনা ঘটলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। যদি মুখে স্পোর্টস অফিসার জানিয়েছেন, ওই অভিযোগ ভিত্তিহীন।

এই ঘটনা উত্তরপ্রদেশের সাহারানপুরের। সেখানে রাজ্যস্তরে অনুর্ধ্ব ১৭-দের কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্যের কবাডি খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে।

এক প্রতিযোগী জানিয়েছে, সে নিজের চোখে দেখেছে ওই লজ্জাজনক ঘটনা। ভাত তৈরির পর তা উনুন থেকে প্লেটে ঢালা হয়। সেই প্লেট রাখা ছিল শৌচাগারের ঠিক পাশে। ভাতের প্লেটের পাশেই ছিল ডালের প্লেট। না খাওয়া বা নষ্ট হওয়া লুচি ছিল ঠিক তার পাশে একটা কাগজের ওপর। কয়েকজন খেলোয়াড় স্পোর্টস অফিসারকে বিষয়টি জানালে তিনি হালুইকরকে ডেকে পাঠিয়ে সতর্ক করে দেন। যদিও ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ছবি।

Published by:

Share Link:

More Releted News:

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ