২০ জুন শুরু কোপা আমেরিকা, প্রথম দিনেই নামছেন মেসিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ২০ জুন শুরু হতে চলেছে লাতিন আমেরিকার ফুটবলে সেরা হওয়ার লড়াই কোপা আমেরিকা’র আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ভেন্যুতে ২৫ দিন ধরে স্বেরা হওয়ার ধুন্ধুমার যুদ্ধ চলবে। আগামী বছর লাতিন আমেরিকার ১০ দলের সঙ্গে কনকাকাফ অঞ্চলের ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আর প্রথম দিনেই অভিযান শুরু করছে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। প্লে-অফের বিজয়ীদের সঙ্গে খেলতে হবে। আর ২৪ জুন অভিযান শুরু করছে ব্রাজিল।  

কোপা আমেরিকার আসরে যে ১৬টি দল খেলবে তাদের চারটি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘এ’- তে রয়েছে আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)। গ্রুপ ‘বি’-তে রয়েছে  মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জামাইকা। গ্রুপ ‘সি’-তে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা ও বলিভিয়া। আর গ্রুপ ‘ডি’-তে দেখা যাবে ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)-কে।

প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে বা শেষ আটে। ৪,৫ এবং ৬ জুলাই চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিজয়ী। ১০ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী। ১৩ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ। আর ১৪ কুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান