করোনায় আক্রান্ত ওয়াশিনটন সুন্দর, দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অনিশ্চয়তা

মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার থাবার হাত থেকে রক্ষা পাচ্ছেন না কেউই। রাজনৈতিক, বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগৎ সর্বত্রই জোরকদমে হানা দিচ্ছে এই মারণ ভাইরাসটি। এবার আক্রান্ত হলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার ওয়াশিনটন সুন্দর। মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যার ফলে দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর যাওয়া প্রায় অনিশ্চিত বললেই চলে। বর্তমানে তাঁকে হোম আইসোলেশনে থাকতে হচ্ছে।

প্রোটিয়াদের দেশে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের ১৮ জনের দলে নাম ছিল সুন্দরের। তবে নেলসন ম্যান্ডেলার দেশে যাওয়ার ক্ষেত্রে তাঁর সামনে বাধা হয়ে দাঁড়াল করোনা। চোটের জন্য দীর্ঘ ১০ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে মাঠে ফিরে বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যার ফলে ডাক চলে আসে টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে।

তবে ভাগ্য খারাপ থাকায় করোনায় আক্রান্ত হয়ে আর দক্ষিণ আফ্রিকায় যাওয়া হচ্ছে না সুন্দরের। জানা গিয়েছে, খুব শীঘ্রই তাঁর বিকল্প বেছে নেবে বিসিসিআই। আগামী ১৯ জানুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার