দুর্দান্ত জয় তুলে নিল করোনায় জর্জরিত বার্সেলোনা

করোনা পুরোপুরি গ্রাস করেছে বার্সোলোনাকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পুরোপুরি গ্রাস করেছে বার্সোলোনাকে। মারণ ভাইরাসটিতে আক্রান্ত কাতালান ক্লাবটির প্রথম দলের ৯ জন ফুটবলার। তাই গত রবিবার রাতে মালোরকার বিরুদ্ধে নামার আগে বেশ চাপেই ছিল বার্সা শিবির। কোচ জাভি হার্নান্দেজ উপায় না থাকায় ‘বি’ দলের ৯ জন ফুটবলারকে সিনিয়র দলের অন্তর্ভূক্ত করেছিলেন। কারণ, লা লিগার নিয়ম অনুযায়ী ১৪ জন ফিট থাকলে ম্যাচ খেলতে হবে। আর জাভির হাতে ১৪ জন ফুটবলার ছিল। তবে তাদের ওপর ঠিক ভরসা না রাখতে পেরে জুনিয়র দলের ফুটবলারদের টেনে আনেন জাভি।

আর তাঁর সেই চাল বেশ কাজে লেগে গেল। বড় ব্যবধানে না হলেও অ্যাওয়ে ম্যাচ জিতে নিল বার্সা। মালোরকাকে ১-০ গোলে উড়িয়ে দিল কাতালানরা। একমাত্র জয়সূচক গোলটি করেন লুক ডি জং। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এল বার্সেলোনা।

চলতি মরশুমে বার্সার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। চ্যাম্পিয়ন হওয়ার আর কোনও রাস্তা নেই বললেই চলে। তাই আপাতত জাভির দলের ফুটবলারদের লক্ষ্য হল প্রথম চারের মধ্যে থেকে মরশুম শেষ করা। তাহলে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে বার্সেলোনা।  

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির