দিল্লি শিবিরে ফের করোনার থাবা, এবার আইসোলেশনে কোচ পন্টিং

করোনা যেন কিছুতেই দিল্লি ক্যাপিটালসের পিছন ছাড়ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা যেন কিছুতেই দিল্লি ক্যাপিটালসের পিছন ছাড়ছে না। এবার মারণ ভাইরাসটির থাবা গিয়ে পড়ল দলের কোচ রিকি পন্টিংয়ের উপর। না, প্রাক্তন এই অজি অধিনায়ক নিজে কোভিডে আক্রান্ত হননি। তবে তাঁর পরিবারের এক সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই জন্য রিকিকে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। যার ফলে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাবে না ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার গোটা দলের প্রতিটি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের সদস্যদের করোনা টেস্ট করা হয়। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে সকলের রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই দ্রুত তাঁকে দ্রুত আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে এই প্রথম নয়, বেশ কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে পড়ে কোভিডের রক্তচক্ষু। দলের মোট জন করোনায় আক্রান্ত। তাদের মধ্যে দু’জন  ক্রিকেটার। তাঁরা হলেন মিচেল মার্শ এবং টিম সেইফার্ট। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির