স্প্যানিশ ফুটবলে দুর্নীতি, ফেডারেশনের সদর দফতরে চলল তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সদর দফতরে তল্লাশি চালাল পুলিশ। সেইসঙ্গে সংস্থার প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেসের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। দুর্নীতি ও অন্যান্য অপরাধের অভিযোগে তদন্ত করতেই এই তল্লাশি চালানো হয়েছে।

স্প্যানিস সংবাদমাধ্যম সূত্রে খবর, স্প্যানিশ সুপার কাপ আয়োজনের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে স্পেনের চুক্তি হয়েছিল। সেই চুক্তিরই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের সেই নির্দেশের অংশ হিসাবেই স্প্যানিস ফুটবল ফেডারেশনের সদর দফতর ও রুবিয়ালেসের বাড়িতে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, সেভিয়ার লা কার্তুয়া স্টেডিয়ামেও তল্লাশি চালিয়েছে পুলিশ। আগামী ৬ এপ্রিল এই স্টেডিয়ামে কোপা দেল রে ফাইনাল ম্যাচ হওয়ার কথা। আগামী শুক্রবার কলম্বিয়ার বিরুদ্ধে ও আগামী মঙ্গলবার ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। তার আগে এই স্টেডিয়ামেই রয়েছে স্পেনের জাতীয় দল।

স্প্যানিস সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, রুবিয়ালেস এখন স্পেনের বাইরে রয়েছেন। রুবিয়ালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে তাঁর বাড়িতে এভাবে তল্লাশি চালানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন রুবিয়ালেস। উল্লেখ্য, স্প্যানিশ পুলিশ সূত্রে খবর, পুলিশ মোট ১১টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থ পাচার, প্রশাসনে জালিয়াতি ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত চার জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছেন ফেডারেশনের আইনি উপদেষ্টা টমাস গঞ্জালেস। তবে স্পেনের সদর দফতর থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের