বিশ্বকাপ উপহার দিয়ে টি টোয়েন্টি থেকে অবসর রোহিতেরও

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্রিজটাউন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর বাদে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশকে বিশ্বসেরা করেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার মঞ্চেই অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। আর কিং কোহলির অবসর ঘোষণার ধাক্কা কাটানোর টি টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। কার্যত জোড়া দাক্কায় খানিকটা হলেও হতভম্ব ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

২০২২ সালে একদিনের বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেও ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হওয়ায় অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এমনকি সাত মাস আগে আচমকাই আইপিএলে মুম্বই অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওযা হয় তাঁকে। কেন এখনও পদ আঁকড়ে রয়েছেন এবং ভারতীয় দলে নবীনদের সুযোগ দিতে জায়গা ছাড়ছেন না, সেই প্রশ্ন অহরহ ধেয়ে এসেছিল তাঁর দিকে। সমালোচকদের সমালোচনায় বার বার মেজাজ হারিয়েছেন। কিন্তু ব্রিজটাউনে এদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর বাদে দেশকে বিশ্বসেরা করার পরেই সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

শনিবার ম্যাচ শেষে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করার সময়েই সতীর্থ বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন রোহিত। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য এর চেয়ে ভাল মুহূর্ত হতে পারে না’। অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জিতেই যে তিনি অবসর নিতে চেয়েছিলেন তাও পরোক্ষে বুঝিয়ে দেন রোহিত শর্মা। তাঁর কথায়, ‘আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’ তবে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য একদিনের এবং টেস্টে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয় যে ফ্লুকে ঘটেনি, তাও স্পষ্ট করে দিয়েছেন রোহিত। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘হারতে-হারতে সবাই বুঝেছে কীভাবে কঠিন পরিস্থিতিতে মাথাঠাণ্ডা রেখে খেলতে হয়। এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম।’

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র