চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এশিয়া কাপ শুরু ৩০ অগস্ট, রোহিত-বাবররা কবে মুখোমুখি হচ্ছে জানেন?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে প্রকাশিত হল এশিয়া কাপের ক্রীড়াসূচি। আগামী ৩০ আগস্ট শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমরা। পাঁচ বছর বাদে ফের একদিনের ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে এশিয়া কাপ ভারত, বামলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার ক্রিকেটারদের কাছে প্রস্তুতি নেওয়ার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

গত কয়েক মাস ধরেই এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা চলছিল। মূলত ভারত ও পাকিস্তান বোর্ড সন্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল। রোহিত শর্মারা এশিয়া কাপ খেলতে টপাকিস্তানে যাবে না বলে স্পঢষ্ট জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রতিযোগিতা পাকিস্তানের মাটি ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কলকাঠি নাড়ার অভিযোগও উঠেছে বিসিসিআই সচিবের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অবশ্য ওই জটিলতা কেটেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে ভাগাভাগি করে হবে খেলা।

চলতি এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ হবে। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেপাল। আর বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। ৩০ অগস্ট প্রথম দিন মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। পরের দিন ৩১ অগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২ সেপ্টেম্বর বাবর আজমদের বিরুদ্ধে মুখোমুখি হবে রোহিত শর্মারা।

পুরো ক্রীড়াসূচি দেখে নিন—-

৩০ অগস্ট——- পাকিস্তান বনাম নেপাল ————-মুলতান

৩১ অগস্ট ——-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ————-ক্যান্ডি

২ সেপ্টেম্বর ——-ভারত বনাম পাকিস্তান ————-ক্যান্ডি

৩ সেপ্টেম্বর ——-বাংলাদেশ বনাম আফগানিস্তান———লাহোর

৪ সেপ্টেম্বর——–ভারত বনাম নেপাল ————–ক্যান্ডি

৫ সেপ্টেম্বর ——-শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ———-লাহোর

৬ সেপ্টেম্বর ——-এ চ্যাম্পিয়ন বনাম বি রানার্স———লাহোর

৯ সেপ্টেম্বর——–বি চ্যাম্পিয়ন বনাম বি রানার্স ——-কলম্বো

১০ সেপ্টেম্বর ——এ চ্যাম্পিয়ন বনাম এ রানার্স ——–কলম্বো

১২ সেপ্টেম্বর ——এ রানার্স  বনাম বি চ্যাম্পিয়ন ——-কলম্বো

১৪ সেপ্টেম্বর ——এ চ্যাম্পিয়ন বনাম এ রানার্স ——–কলম্বো

১৫ সেপ্টেম্বর——-এ রানার্স বনাম বি রানার্স ———কলম্বো

১৭ সেপ্টেম্বর ——–ফাইনাল ——————-কলম্বো

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ