পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৮৭ রান তুলেছে প্যাট কামিংস বাহিনী। নিচের সারির ব্যাটাররা দ্রুত না ফিরলে ৫০০ রানের গণ্ডি অনায়াসেই ছাড়িয়ে যেতে পারত অজিরা। পাকিস্তানের পক্ষে অভিষেক ম্যাচেই ছয় উইকেট নিয়েছেন ডান হাতি পেসার আমির জামাল। খরচ করেছেন মাত্র ১১১ রান। 

বৃহস্পতিবার থেকে পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রথম টেস্ট। ওপেনার ডেভিড ওয়ার্নারের ১৬৪ রানের সুবাদে প্রথম দিনই চালকের আসনে বসেছিল অজিরা। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ৩৪৬। ক্রিজে ছিলেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। শুক্রবার দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবলীল ছন্দে খেলতে থাকেন দুজনে। বড় রানের জুটি গড়ার দিকেই এগোচ্ছিলেন। কিন্তু উইকেটরক্ষক ক্যারিকে (৩৪) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন পাক পেসার আমির জামাল। ভেঙে দেন ৯০ রানের জুটি। মিচেল স্টার্ককেও দ্রুত ফেরান জামাল। অন্যপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন মার্শ। কিন্তু ব্যক্তিগত ৯০ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান দলকে বড়সড় স্বস্তি এনে দেন খুররম শাহজাদ।

মিচেল মার্শ সাজঘরে ফেরার পরেই ভয়ঙ্কর হয়ে ওঠেন পাক পেসার আমির জামাল। তাঁর বল খেলতে গিয়ে নাস্তানাবুদ হন অস্ট্রেলিয়ার নিচের সারির ব্যাটাররা। অধিনায়ক প্যাট কামিংস মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন। দলে ফিরে আসা বোলার নাথান লায়নও বেশিক্ষণ টিঁকে থাকতে পারেননি। ১২ বলে পাঁচ রান করে জামালের বলে সলমান আলি আঘার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আর লায়ানের আউটের সঙ্গে সঙ্গেই মুড়িয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ