বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল বাংলাদেশি মেয়েরা

১২ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় দিশা বিশ্বাসের মেয়েরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল বাংলাদেশি মহিলা ক্রিকেট দল। ১২ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় দিশা বিশ্বাসের মেয়েরা। বাংলাদেশের উঠতি ও প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের এমন সাফল্যে অভিভূত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

শনিবার বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান সংগ্রহ করতে পারেনি অজিরা। ইনিংসের শুরুতেই দুই অস্ট্রেলিয় ওপেনার কেট পেলে এবং প্যারিস বোল্ডারকে ফিরিয়ে দেন অধিনায়ক দিশা বিশ্বাস। কেট পেলে ৫ রানে এবং বোল্ডার মাত্র সাত রানে সাজঘরে ফেরেন। শুরুর ধাক্কা কাটিয়ে ক্লেয়ার মুর এবং এলা হায়ওয়ার্ড মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। দুজনে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন। ক্লেয়ার মুর ৫১ বলে ৫২ রান করে আউট হন। এলা হায়ওয়ার্ডকে ব্যক্তিগত ৩৫ রানে ফেরান মারুফা আক্তার। লাকি হ্যামিল্টনও দ্রুত ফেরেন। শেষের দিকে অ্যামি স্মিথ চালিয়ে খেলে ৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। রাইস ম্যাককেনা ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস দুটি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া।

জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফেরেন মিষ্টি সাহা। এরপর দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ২২ বলে ২৪ রান করে আউট হন আফিয়া প্রত্যাশা। ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। সুমাইয়া আক্তার (২৫ বলে ৩১ রান) ও স্বর্ণা (১৮ বলে ২৩ রান) দুর্দান্ত ব্যাট করে দলকে জয় এনে দেন। এদিন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা জঘন্য ফিল্ডিং করেন। বেশ কয়েকটি সহজ ক্যাচও মিস করে।  যার ফলে অতিরিক্ত হিসেবে ১৪ রান পায় আগামী ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে দিশা বিশ্বাসের মেয়েরা।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন