বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত বছর ম্যাচ গড়াপেটার অভিযোগে আরও দুজনকে নিষিদ্ধ করল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই দুজন হলেন চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খান। সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে দুজনকে। এর আগে চলতি মাসের শুরুতে শাস্তি পেয়েছিলেন বোর্ডের প্রাক্তন পরিচালক মোখলেছুর রহমান-সহ তিনজন।

গত বছর বিপিএল শুরুর আগে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস। তবে ক্রিকেটারদের টাকা দিতে না পেরে প্রতিযোগিতা শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দিয়ে বিসিবিকে চিঠি দেন স্বত্বাধিকার আব্দুল কাইয়ুম। পরে বিসিবি-ই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিসিবি’র তরফে জানানো হয়েছে, চট্টগ্রাম রয়্যালসের কর্ণধার কাইয়ুমের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ৪টি ধারা ভাঙার সত্যতা মিলেছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফলাফল বা যেকোনও অংশ বেআইনিভাবে প্রভাবিত করা।  ফিক্সিং করা বা ফিক্সিংয়ের কোনও পরিকল্পনা বা চুক্তির সঙ্গে যুক্ত থাকা এবং দুর্নীতির জন্য পাওয়া কোনও প্রস্তাবের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী অফিসারকে না জানানো। বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী ও ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও টিম অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা আমিন খানের বিরুদ্ধেও দুর্নীতিবিরোধী চারটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে।

যদিও বিসিবির শাস্তি নিয়ে মুখ খোলেননি চট্টগ্রাম রয়্যালসের কর্ণধার। যদিও চলতি বছর বিপিএল হচ্ছে না। বিএনপি সরকারের দয়ায় বিসিবির সভাপতি পদে বসা তামিম ইকবাল জানিয়েছেন, ‘সঠিক স্পনসর না পাওয়ায় বিপিএল অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত রাখা হবে। তাছাড়া টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই।’

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর