জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে বাদ সাকিব-মুশফিক, নয়া অধিনায়ক নুরুল হাসান

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে (T 20) দলে জায়গা হল না দেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসানের (shakib Al Hasan)। ঠাঁই দেওয়া হয়নি মুশফিকুর রহিমকে (Musfiqur Rahim)। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে (Mahamudullah Riad)। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার নুরুল হাসান সোহানকে (Nurul Hasan Sohan)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন।

আজ শুক্রবার ঢাকার এক হোটেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের দল গঠন নিয়ে বৈঠকে বসেন জাতীয় নির্বাচকরা (National Selector)। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পরিচালক জালাল ইউনুস (Jalal Younus) ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ (Khaled Mahmood)। বৈঠকে ঠিক হয়, নিয়মিত রানের মধ্যে না থাকায় বিশ্রাম দেওয়া হবে মাহমুদ্দুল্লাহ রিয়াদকে। গত কয়েক মাস ধরে রানের মধ্যে না থাকায় কিছুদিন দলের বাইরে রাখা হবে। সেই সঙ্গে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকেও বিশ্রাম দেওয়া হবে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ায় মাহমুদুল্লাহের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি টুয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোট পাওয়ায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তায় মাহমুদল্লাহের কাঁধে। তাঁর নেতৃত্বে টাইগাররা সবচেয়ে বেশি ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে ১৬টিতে। হারের স্বাদ পেতে হয়েছে ২৬টি ম্যাচে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। জয়ের হিসাবে মাহমুদউল্লাহই টি-টুয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়