রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিফলে গেল সালমান আলী আঘার দুরন্ত শতরান। রুদ্ধশ্বাসকর ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তানজিদ তামিমের শতরানের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছিল টাইগাররা। জবাবে তাসকিন আমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ২৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

রবিবার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। গোড়াপত্তন করতে নেমে সাবধানে খেলতে শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। পাওয়ার প্লের ১০ ওভারে ৫০ রান সংগ্রহ করেন দুজনে। তার পরেই হাত খুলতে খেলতে শুরু করেন তানজিদ তামিম। ৪৭ বলে অর্ধশতরানে পৌঁছান টাইগার ওপেনার। দুর্দান্ত ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন সাইফ-তানজিদ তামিম। ৫৫ বলে ৩৬ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৫৩ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে-তে নিজের প্রথম শতরান তুলে নেন তামিম। ৯৮ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তিনি। ৯৪ রানে থাকা অবস্থায় সালমান আঘাকে ছক্কা মেরে ১০০–তে পৌঁছান।

শতরান পূর্ণ করার পরেই সাজঘরে ফিরে যান তানজিদ তামিম। ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ বলে ১০৭ রান করেন তিনি। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন লিটন দাস। লিটন ৫১ বলে ৪১ রান করে আউট হয়ে যান। রানের খাতা খোলার আগেই আউট হন রিশাদ হোসেন। শেষ দিকে হৃদয়ের ৪৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানেরহয়ে পেসার হারিস রউফ নিয়েছেন ৩টি উইকেট।

রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই  সাহিবজাদা ফারহানকে (৫ বলে ৫) ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। পরের ওভারে বল করতে এসে মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। ৫ বলে ৬ রান করে করে ফেরেন সাদাকাত। ক্রিজে গিয়ে নাহিদ রানাকে চার মেরে ভাল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে তাকে দ্রুতই ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন রিজওয়ান। তবে বলের লাইনে পা নিয়ে যেতে পারেননি। ব‍্যাট-প‍্যাডের বিশাল ফাক গলে স্টাম্প ছিটকে দেয়। ৪ বলে ৪ রান করে ফেরেন রিজওয়ান।

এর পর আব্দুল সামদ ও গাজী ঘোরি মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ৫০ রানের জুটি গড়েন দুজনে। ঘোরি ৩৯ বলে ২৯ ও সামাদ ৪৫ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। ৮২ রানে ৫ উইকেট খুঁইয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটে সালমান আলি আঘা ও সাদ মাসুদ জুটি বেঁধে ৭৯ রান জুড়ে দলকে খানিকটা শক্ত ভিতের উপরে দাঁড় করান। মুস্তাফিজুর রহমান বল করতে এসে মাসুদকে (৪৪) ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন। এক দিকে কুম্ভ হয়ে লড়াই করতে থাকা সালমান সপ্তম উইকেটে ফারহান আশরাফকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৪০তম ওভারে বল করতে এসে ফারহানকে (৯) ফিরিয়ে দেন তাসকিন আমেদ। তবে তাতে কোনও লাভ হয়নি। একা সালমান আঘা বাংলাদেশের সামনে কালাপাহাড় হয়ে দাঁড়ান। নাহিদ রানার বলে ছক্কা হাঁকিয়ে নিজের তৃতীয় শতরান পূর্ণ করেন আঘা। শতরান পূর্ণ করতে ৮৯ বল নিয়েছেন তিনি। নিজের শেষ ওভারে এসে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখা সালমান আঘাকে (৯৮ বলে ১০৬) ফিরিয়ে দেন তাসকিন। স্লোয়ার বুঝতে  না পেরে ব‍্যাট চালিয়ে দেন অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। অনেক উপরে যাওয়া বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বস্ত আঘা ফেরার পরে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পাক অধিনায়ক শাহিন আফ্রিদি। ৪৯ ওভারে হ্যারিস রউফকে (১) ফিরিয়ে ম্যাচকে রোমাঞ্চকর জায়গায় পৌঁছে দেন মুস্তাফিজ। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪ রান। শেষ ওভার বল করতে আসেন রিশাদ। তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শাহিন আফ্রিদি (৩৭)।

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে