আচমকা দেশে ফেরায় লিটনের উপরে খাপ্পা বিসিবি সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপের মাঝে ফের দেশে ফিরে আসায় লিটন দাসের উপরে চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সূত্রের খবর, আগামিকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যেই বাংলাদেশ দলের উইকেট রক্ষক তথা ওপেনিং ব্যাটারকে দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। বিসিবি সভাপতির ওই হুঁশিয়ারির পরেই প্রশ্ন উঠেছে, হিন্দু বলেই কী লিটনের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ?

আগামী শনিবার বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে টাইগাররা। ওই ম্যাচ জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার একটা সুযোগ থাকবে বাংলাদেশ দলের। যদিও অজিদের বিরুদ্ধে জেতার এক শতাংশও সম্ভাবনা দেখছেন না খোদ বাংলাদেশ দলের ক্রিকেটাররা। চোটের বাহানা দেখিয়ে শেষ ম্যাচ না খেলে গতকাল মঙ্গলবারই দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সঙ্গে একই বিমানে দেশে ফিরে এসেছেন লিটন দাসও।

আর দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের আচমকা দেশে ফিরে আসার খবর জানতে পেরেই চটেছেন বিসিবি সভাপতি। এর আগেও ১ নভেম্বর আচমকা দেশে ফিরেছিলেন লিটন। দু’দিন কাটিয়ে ফের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারা লিটন ব্যাক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে। দু’জনেই ছুটি মঞ্জুর করেছিলেন। আর তার পরেই অধিনায়ক সাকিবের সঙ্গে দেশে ফিরে এসেছিলেন। দু-একদিন কাটিয়ে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিম ম্যানেজমেন্ট ছুটি দিলেও লিটনের উপরে চটেছেন বোর্ড সভাপতি। দলের সঙ্গে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে, স্ত্রী সন্তানসম্ভবা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির