বিপিএলে তামিমদের হেড স্যারের দায়িত্বে বিশ্বকাপজয়ী কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর বিপিএলে তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদদের হেড স্যারের অর্থা‍ৎ প্রধান কোচের দায়িত্ব পেলেন বিশ্বকাপজয়ী কোচ ডেভ হোয়াটমোর। বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বরিশাল ফরচুন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা কোচের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে। বুধবার সমাজমাধ্যমে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

১৯৯৬ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিলেন অর্জুন রণতুঙ্গারা। ওই সময়ে দ্বীপরাষ্ট্রের কোচের দায়িত্বে ছিলেন ডেভ হোয়াটমোর। পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচের দায়িত্বও সামলেছিলেন। বাংলাদেশের খেলোয়াড় এবং মাটিও যথেষ্ট পরিচিত ৬৯ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ও কোচের কাছে। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।

আগামী বছর বিপিএল উপলক্ষে তামিম ইকবালকে অধিনায়ক করে দল গুছিয়ে নিয়েছে বরিশাল ফরচুন। দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। যদিও কবে বিপিএল শুরু হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা, আগামী বছরের গোড়ার দিকে দেশের জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্তা জানিয়েছেন। সে ক্ষেত্রে ফেব্রুয়ারিতে শুরু হতে পারে বিপিএলের আসর।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই