আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টসে জিতে বাবরদের ব্যাট করতে পাঠালেন ডাচ অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: একদিনের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

আজকের ম্যাচে ২৬ রান করলেই প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে বিশ্বকাপে ৫০০ রান করার নজির গড়বেন অধিনায়ক বাবর আজম। যদিও উদ্বোধনী ম্যাচে পাক দলকে তারা করে বেড়াচ্ছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। আগের দুটি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল ১৯৯২ সালের বিশ্বকাপজয়ীদের। এবারেও যাতে পচা শামুকে পা না কাটে তার জন্য বাড়তি সতর্ক বাবর আজমরা।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ছয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। ছয়টি ম্যাচেই জিতেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ানরা। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে জয়ী হয়েছিল পাকিস্তান। পরের বছর অর্থা‍ৎ ২০০৩ সালের বিশ্বকাপে ডাচদের বিরুদ্ধে ৯৭ রানে জয় পেয়েছিল। ২০২২ সালে দুই দেশ তিনটে একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচে ১৬ রান, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেট এবং তৃতীয় ম্যাচে ৯ রানে জয় পেয়েছিলেন বাবর আজমরা। এবারেও শক্তির বিচারে ডাচদের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম, ফখর জামান, মহম্মদ রিজওয়ানের মতো ব্যাটারের পাশাপাশি শাহিন আফ্রিদির মতো বোলাররা রয়েছেন। যারা নিমিষেই ম্যাচের রং বদলে দিতে পারেন। তবে দীর্ঘ ১২ বছর বাদে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া নেদারল্যান্ডসের খেলোয়াড়রাও বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছাড়তে নারাজ।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ