ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই ফের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও টিম ইন্ডিয়া। আর ওই সিরিজে খেলছেন না অজিদের নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার। মূলত পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য বিশেষ প্রস্তুতি নিতেই ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, দুই পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। বিশ্বকাপ শেষেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা।

আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকেই শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। ওই দিন বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজে মোট পাঁচটি ম্যাচ খেলবে। সোমবারই ওই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনি ছাড়া টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকা আর দুজন মাত্র খেলোয়াড় রয়েছেন দলে। তাঁরা হলেন ঈশান কিশন ও প্রসিদ্ধ কৃষ্ণা।

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে ডেভিড ওয়ার্নারকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কেননা, ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। মোট ১১টি ম্যাচে ৫৩৫ রান করেছিলেন। গড় ছিল ৪৮.৬৩। কিন্তু বিশ্রামের জন্য ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর কথা নির্বাচকদের জানিয়ে দেন ওয়ার্নার। গত জুলাইতেই অজি ওপেনার জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেই ব্যাট তুলে রাখবেন তিনি। অর্থা‍ৎ আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট