লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: ইনিংস হারের লজ্জা এড়াতে পারলেও ইংল্যান্ডের হাতে চুনকাম হওয়ার মতো লজ্জা পেতে হল বাবর আজমদের। মাত্র সাড়ে তিন দিনের চেয়েও কম সময়ে হল তৃতীয় তথা শেষ টেস্টের ফয়সালা। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৩০ রানের। শুরুতে জোড়া ধাক্কা খেলেও অধিনায়ক জো রুট ও জর্ডান কক্সের চওড়া ব্যাটে ভর করে ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ইংলিশ শিবির।

লিডস ও লর্ডস টেস্টে শোচনীয় হারের জেরে আগেই সিরিজ খুঁইয়েছিলেন বাবর আজমরা। ফলে বার্মিংহাম টেস্ট ছিল তাদের কাছে চুনকাম হওয়ার হাত থেকে বাঁচার সুবর্ণ সুযোগ। যদিও টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তানের প্রথম ইনিংস। চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেননি বাবর আজমরা। পাকিস্তানকে ১৩৩ রানে গুটিয়ে দেওয়ার পরে পাঁচ ব্যাটারের অর্ধশতরানের দৌলতে প্রথম ইনিংসে ৪৫৩ রান তুলেছিলেন জো রুটরা। ফলে ইনিংস হারের জুজু তাড়া করেছিল পাকিস্তানকে।

যদিও অধিনায়ক বাবর আজম, সাদ সাকিল, রাজাউল্লাহ ও মোহাম্মদ আব্বাসের লড়াকু ইনিংসের দৌলতে ইনিংস হারের লজ্জা এড়াতে সক্ষম হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান তুলেছিল। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল মাত্র ১৩০ রানের। ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আব্বাসের প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় ইংলিশরা। প্রথম বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বেন ডাকেট। আর শেষ বলে ফিরে যান এমিলিও গে (০)। যদিও তার পরে আর অঘটন ঘটতে দেননি অধিনায়ক জো রুট ও জর্ডান কক্স। দুজনে পাকিস্তানের বোলারদের আক্রমণ নির্বিষ করে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন। শেষ পর্যন্ত ২৪.ওভারে ২ উইকেট খুঁইয়েই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দুজনে। জর্ডান কক্স ৭৬ বলে ৫৯ এবং অধিনাযক জো রুট ৬৯ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের