নেদারল্যান্ডসকে ১৭৯ রানে গুটিয়ে দিল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বাঁচা-মরার ম্যাচে আফগান বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ম্যাক্স ওডাউড বাদে কোনও ডাচ ব্যাটারই ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেননি। যার ফলে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে গুটিয়ে গেল ডাচরা। দুর্দান্ত ফিল্ডিং করেছেন ইকরাম আলিখিল। তিনটি ক্যাচ নেওয়ার পাশাপাশি ডাচদের তিন ব্যাটারকে রান আউট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।  

শুক্রবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের যোগ্য সম্মান দিতে পারেনি ডাচ ওপেনিং জুটি। বিক্রমজিত সিংহের পরিবর্তে দলে আসা ওয়েসলি বারেসি প্রথম ওভারেই ব্যক্তিগত এক রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাকা অনেকটাই সামাল দেন ম্যাক্স ওডাউড ও কলিন অ্যাকারম্যান। দুজনে ৭০ রানের জুটি গড়েন। ১২তম ওভারে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফরেন ওডাউড (৪২)। ১৯ তম ওভারে অযথা রান নেওয়ার ঝুঁকি নিতে গিয়ে পর পর দুই বলে আউট হন অ্যাকারম্যান (২৯) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস (০)। দু’জনের দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হওয়া চরম বিপাকে ফেলে ডাচ শিবিরকে।

বাস ডি লিডিও এদিন ফের ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন। মাত্র ৩ রান করে মহম্মদ নবির বলে ফেরেন। ৫ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধার করতে একা কুম্ভ হয়ে অবতীর্ণ হন এঙ্গেলব্রেখট। আফগানিস্তানের রশিদ খান-মুজিব উর রহমানদের বিষাক্ত বোলিংকে অনায়াসে সামাল দেন। কিন্তু কোনও সতীর্থের সহযোগিতা পাননি। পর পর ফিরতে থাকেন সাকিব জুলফিকার (৩), লোগান ভ্যান বিক (২)। শেষ পর্যন্ত রান নিতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাক্তিগত ৫৮ রানে ফিরে যান এঙ্গেলব্রেখট। এর পরে আরিয়ান দত্ত ও রোয়েলফ ভ্যান ডার মারউইয়ে নবম উইকেটে জুটি বেঁধে ১৭ রান যোগ করেন। মারউইকে ফিরিয়ে জুটি ভাঙেন নুর আমেদ। ৪৭তম ওভারে বল করতে এসে পল মেকেরেনকে (৪) ফিরিয়ে ডাচদের ইনিংস গুটিয়ে দেন মহম্মদ নবি। ৩৩ বলে ১১ রানে অপরাজিত থাকেন আরিয়ান দত্ত।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6