আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অজিদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে হারের বদলা সূর্যদের

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালে ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। পাঁচ দিনের মাথায় টি টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে স্টিভ স্মিথদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন সূর্যকুমার যাদবরা। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে জোস ইংলিশের বিস্ফোরক ব্যাটিংয়ের দৌলতে তিন উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল অজিরা। জবাবে ১ বল বাকি থাকতে হাতে ২ উইকেট নিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় ব্লু ব্রিগেড।

জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তিতে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সোয়াল। কিন্তু প্রথম ওভারেই ধাক্কা খেতে হয় টিম ইন্ডিয়াকে। পঞ্চম বলেই ভুল বোঝাবুঝিতে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় রুতুরাজ গায়কোয়াড়কে। এর পরে তৃতীয় ওভারে ম্যাথু শর্টকে মারতে গিয়ে মাথা গরম করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়ালও। আউট হওয়ার আগে দুটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৮ বলে ২১ রান করেন। ২২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে যায় ভারত।

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে মাথা ঠাণ্ডা করে দলকে বিপদ থেকে টেনে তোলেন ঈশান কিশন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। সিয়ান অ্যাবট এবং তনবীর সাঙ্ঘাকে নির্দয়ভাবে পেটাতে থাকেন দুজনে। তনবীর সাঙ্ঘার বলে চার হাঁকিয়ে ৩৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন কিশন। পরের বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ম্যাট শর্টের হাতে ধরা পড়েন। আউট হওয়ার আগে ৫৮ রান করেন। ঈশান ফেরার পরে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সূর্য। সিয়ান অ্যাবটের বলে ছক্কা হাঁকিয়ে ২৯ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। সাঙ্ঘার বলে চালিয়ে খেলতে গিয়ে দ্রুত সাজঘরে ফেরেন তিলক ভার্মা (১২)। সূর্য ফেরেন ৮০ রানে। শেষের দিকে পর পর  উইকেট ছুড়ে দিয়ে পরিস্থিতি জটিল করেন নিচের সারির ব্যাটাররা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল এক রানের। সিয়ান অ্যাবটের বলে ছক্কাও হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। যদিও নো বলের কারণে সেই ছক্কা মূল্যহীন হয়ে যায়।  

Published by:

Share Link:

More Releted News:

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ