বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, কিংসমেড: অকাল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। রবিবার ম্যাচ শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। আর সেই হতচ্ছাড়া বৃষ্টির কারণে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার দু’ঘণ্টা বাদেও শুরু করা যায়নি ম্যাচ। ফলে শেষ পর্যন্ত মাঠে একটি বল গড়ানোর আগেই আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দুই  দল।

বিশ্বকাপে লড়াইয়ের পরে এই প্রথম মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের পরে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে দুরমুশ করে যথেষ্টই আত্মবিশ্বাসী রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অজিদের বিরুদ্ধে দলের একাধিক নিয়মিত খেলোয়াড় টি টোয়েন্টি সিরিজ খেলেননি। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাদ দিয়ে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছেন সূর্যকুমার যাদব। ফলে অনেকটাই চনমনে দেখিয়েছে ভারতীয় খেলোয়াড়দের।

অন্যদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল প্রোটিয়াদের। বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধেই প্রথম লড়তে নামছে দক্ষিণ আফ্রিকা। তাও আবার নয়া অধিনায়ক আইডেন মার্করামের নেতৃত্বে। দুই দলের ধুন্ধুমার লড়াই দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ হয়েই তাঁরা বাড়ি ফেরেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ান ডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় টি টোয়েন্টি সিরিজ জিততে শেষ দুটি ম্যাচ অবশ্যই জিতবে হবে দুই দলকে। ফলে ভারত বনাম আফ্রিকান সিংহদের লড়াই জমজমাট হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক