লখনউকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকে রইল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিকোলাস পুরান ও আর্শাদ খানের দুরন্ত লড়াই বিফলে গেল। মঙ্গলবার রাতে মরণ-বাঁচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৯ রানে হেরে গেল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০৮ রান করেছিলেন ঋষভ পন্থরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানেই থামলেন লোকেশ রাহুলরা। এ নিয়ে হারের হ্যাটট্রিক করল লখনউ। সেই সঙ্গে প্লে অফে পৌঁছনোর আশাও শেষ হয়ে গেল লোকেশ রাহুলদের। অন্যদিকে জিতে ১৪ ম্যাচে ১৪ পযেন্ট নিয়ে লিগ শেষ করল দিল্লি। প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রইল ঋষভ পন্থদের।

জযের জন্য ২০৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান লোকেশ রাহুল (৫)। তৃতীয় ওভারে ফিরে যান কুইন্টন ডি কক (১২)। এক বল বাদে সাজঘরের পথ দরেন মার্কাস স্টোইনিস (৫)। ইশান্ত শর্মার বলে শূন্য রানে ফিরে যান দীপক হুডাও। ৪৪ রানে চার উইকেট হারানো লখনউয়ের হার নিয়ে নিশ্চিত হয়ে যান অনেকেই। কিন্তু পঞ্চম উইকেটে আয়ুশ বাদোনি ও নিকোলাস পুরান খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের জুটিতে যোগ হয় ২৭ রান। বাদোনিকে (৬) ফিরিয়ে জুটি ভাঙেন ত্রিস্তান স্টাবস।

দলকে বিপর্যয় থেকে টেনে তোলার দায়িত্ব এর পরে নিজের কাঁধেই তুলে নেন পুরান। ক্রুনাল পাণ্ড্যকে সঙ্গী করে দিল্লির বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন তিনি। শেষ পর্যন্ত ১২তম ওভারে বল করতে এসে পুরানকে ফিরিয়ে (৬১) লখনউকে জোর ধাক্কা দেন মুকেশ কুমার। এর পরে দিল্লির বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন আর্শাদ খান। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। ক্রুণালকে (১৮) ফিরিয়ে দেন কুলদীপ যাদব। অষ্টম উইকেটে যুধবীর সিংকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান আর্শাদ। ১৭তম ওভারে বল করতে এসে যুধবীরকে (১৮) সাজঘরে ফিরিয়ে দেন খলিল আমেদ। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন আর্শাদ। শেষ দুই ওভারে জয়ের জন্য লখনউয়ের প্রয়োজন ছিল ২৯ রান। মনে হচ্ছিল ম্যাচ জিতে নেবে লখনউ। কিন্তু তা হয়নি। ১৮৯ রানেই থেমে যেতে হয় লখনউকে। আর্শাদ ৩৩ বলে ৫৮ এবং নাভিন উল হক ২ রানে অপরাজিত থেকে যান।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন