গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে ব্যাটে -বলে দাপট দেখিয়ে গুজরাত টাইটান্সকে উড়িয়ে প্লে -অফের দৌড়ে রয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। শনিবার (১৬ মে) প্রথমে ব্যাট করে অ্যালেন ফিন ও অঙ্গকৃশ রঘুবংশীর তাণ্ডবে ২ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছিল কেকেআর। জবাবে চার উইকেট হারিয়ে হারিয়ে ২১৮ রানে থমকে যায় গুজরাত। বিফলে গেল শুভমন গিল আর জস বাটলারের লড়াই।

এদিন টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্রথম দিকে মন্থর পিচের কারণে ঠিকমতো ব্যাটে বল আসছিল না। ফলে প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান তুলতে সক্ষম হন অজিঙ্কা রাহানে-ফিন অ্যালেন। তৃতীয় ওভারে ফিন অ্যালেনের ক্যাচ ফেলে দেন জেসন হোল্ডার। জীবন পেয়েই হাত খুলে খেলতে থাকেন কেকেআরের ওপেনার। পঞ্চম ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান কলকাতার অধিনায়ক রাহানে (১৪ বলে ১৪)। পাওয়ার প্লে শেষে কেকেআরের রান দাঁড়ায় এক উইকেটে ৫৬।

সপ্তম ওভারে ফের জীবন ফিরে পান অ্যালেন। তিনি তখন ৩৩ রানে ব্যাট করছিলেন। তাঁর ক্যাচ ফেলে দেন সিরাজ। মারমুখী মেজাজে ব্যাট করে ২১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন অ্যালেন। দ্বিতীয় উইকেটে অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব চালাতে শুরু করেন। অ্যালেনের তাণ্ডবে দিশাহারা গুজরাতের বোলিং। কোনও বোলারকেই রেয়াত করেননি। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। এক সময়ে মনে হয়েছিল অনায়াসে শতরান পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। দ্বাদশ ওভারে সাই কিশোরের বলে বড় শট হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রশিদের তালুবন্দি হন অ্যালেন। সাজঘরে ফেরার আগে করে যান ৩৫ বলে ৯৩।

এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে রীতিমতো খুনে মেজাজে ব্যাট করতে থাকেন অঙ্গকৃশ রঘুবংশী ও ২৫ কোটির ক্যামেরন গ্রিন। ২৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৩৩ বলে চারটি ছক্কার সাহায্যে নিজের ব্যক্তিগত অর্ধশতরান করেন রঘুবংশী। ১৭ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। ১৮তম ওভারে রঘুবংশীর (তখন ৫২ রানে ব্যাট করছিলেন) ক্যাচ ফেলে দেন ওয়াশিংটন সুন্দর। ২৫ কোটির ক্যামেরন গ্রিন ২৬ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৪৭ রানে তোলে কেকেআর। রঘুবংশী ৪৪ বলে ৮২ এবং গ্রিন ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন।

২৪৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। কলকাতার সৌরভ দুবের প্রথম ওভারেই ১৫ রান নেন দুজনে। তৃতীয় ওভারে কার্তিক ত্যাগীর বলে কনুইয়ে আঘাত পেয়ে যন্ত্রণায় মাঠ ছাড়েন সুদর্শন। ১৩ বলে ২৩ রানে ব্যাট করছিলেন। তিন নম্বরে জস বাটলারকে না নামিয়ে নিশান্ত সান্ধুকে নামিয়ে ফাটকা খেলেছিলেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। কিন্তু সেই ফাটকা কাজে আসেনি। পঞ্চম ওভারে সুনীল নারাইনের বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সান্ধু। আউটের আগে করেন মাত্র ১ রান। এর পরে জস বাটলারকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান শুভমন। পাওয়ার প্লে শেষে কলকাতার রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৫৬।      ঠাণ্ডা মাথায় ব্যাট করে দুই ব্যাটার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৯.৫ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি টপকে দেন।  ১১তম ওভারে কার্তিক ত্যাগীর বলে সিঙ্গেল নিয়ে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শুভমন। অর্ধশতরান পূর্ণ করতে খেলেন ৩৩ বল।                                                                    তবে সময় যত গড়িয়েছে ততই হু-হু করে বেড়েছে আস্কিং রেট। ফলে চাপে পড়ে যান গিল ও বাটলার। হাত খুলে খেলতে শুরু করেন দুজনে। ১৪তম ওভারে বল করতে এসে ২২ রান খরচ করেন বরুণ চক্রবর্তী। ওই ওভারের‌ শেষ বলে ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। শেষ পাঁচ ওভারে জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল ৮৫ রান। ১৭তম ওভারে কার্তিক ত্যাগীর শেষ বলে দুই রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বাটলার। ১৭তম ওভারে বল করতে এসে শুভমনকে ফিরিয়ে কলকাতার সমর্থকদের মুখে হাসি ফোঁটান সুনীল নারাইন। ৪৯ বলে ৮৫ রান করে সাজঘরে ফেরেন গুজরাত অধিনায়ক। আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া সুদর্শন ফের ব্যাট করতে নেমে তাণ্ডব শুরু করেন। ১৮তম ওভারে কার্তিক ত্যাগীর বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন বাটলার। ১৯তম ওভারে বল করতে এসে গুজরাতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন সৌরভ দুবে। মাত্র চার রান দেন, সেই সঙ্গে সেট হওয়া বাটলারকে (৩৫ বলে ৫৭) ফিরিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। নিজের অর্ধশতরান তুলে নিয়ে সান্ত্বনা লাভ করেন সুদর্শন।

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ