জিতেও শাস্তির মুখে রাহুল, জরিমানা করা হল রুতুরাজকেও  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্যাট হাতে দাপট দেখিয়ে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে জিতিয়েছিলেন অধিনায়ক কে এল রাহুল। ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে শাস্তির মুখে পড়লেন তিনি। একই সঙ্গে শাস্তির মুখে পড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। দুজনকেই মোটা অঙ্কের জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি। সেই সঙ্গে ভবিষ্যতে একই ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

আইপিএলের পরিচালন সমিতির পক্ষ থেকে লখনউ-চেন্নাই ম্যাচ শেষে এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেনি দুই দল। তাই স্লো-ওভার রেটের কারণে দুই দলের অধিনায়ক লোকেশ রাহুল ও রুতুরাজ গায়কোয়াড়কে ম্যাচ ফি’র ৫০ শতাংস অর্থা‍ৎ ১২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে স্লো-ওভার রেট সংক্রান্ত আচরণ বিধি না ভাঙার জন্য সতর্কও করে দেওয়া হয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্লো-ওভার রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে জরিমানা করা হয়েছিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতার পরে একই কারণে জরিমানার মুখে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

আইপিএলের আচরণবিধি অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটের অপরাধে শুধু অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হয়। একই আসরে দ্বিতীয়বার ওই অপরাধ করলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকিদের ৬ লাখ টাকা করে অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ কাটা যাবে। আর তৃতীয়বার একই দোষ করলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হবে এবং একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। দলের বাকিদের ১২ লাখ টাকা করে বা ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হবে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের