T20 বিশ্বকাপে পাক দলের মেন্টর ম্যাথু হেডেন

আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হেডেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের পাক ক্রিকেট দলের (Pakistan Cricket Team) সঙ্গে যুক্ত হলেন প্রাক্তন অজি ব্যাটার ম্যাথু হেডেন (Matthew Hayden)। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাক্তন মারকুটে ব্যাটারকে মেন্টর হিসেবে নিয়োগ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। শুক্রবার পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raza) সাংবাদিকদের এ খবর জানিয়ে বলেছেন, ‘যেহেতু অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর বসছে, তাই হেডেনের (Matthew Hayden) অভিজ্ঞতা থেকে পাক ক্রিকেটাররা উপকৃত হবেন।’ আগামী ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হেডেন (Matthew Hayden)।

গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন  প্রাক্তন অজি ক্রিকেটার। প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বাবর আজমরা (Babar Azam)। যদিও ফাইনালে যেতে পারেনি। ওই প্রতিযোগিতার পরেই পাকিস্তান দলের সঙ্গে অজি ক্রিকেটারের সম্পর্ক চুকে যায়। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিততে ফের হেডেনেরই (Matthew Hayden) দ্বারস্থ হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কর্তারা।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা বলেন, ‘ফের হেডেনকে দলের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। নবীন ও প্রতিভাবান খেলোয়াড়রা অনেক কিছু শেখার সুযোগ পাবে। মেন্টর হিসেবে হেডেন পাক দলকে সঠিক দিশা দেখাতে পারবেন বলে মনে করছি।’ পাকিস্তান দলের মেন্টর হতে পেরে খুশি ম্যাথু হেডেন নিজেও। সাংবাদিকদের তিনি বলেন, ‘এশিয়া কাপে পাকিস্তান দলের খেলা দেখছি। দুর্দান্ত খেলছে দল। বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছি।’ উল্লেখ্য, আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির শত্রু ভারতের বিরুদ্ধে মাঠে নেমে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া