ওয়াংখেড়েতে রাহানে-রঘুবংশীর ঝোড়ো ব্যাটিং, ২২০ রান তুলল কলকাতা নাইট রাইডার্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অধিনায়ক অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশীর জোড়া অর্ধশতরানের সুবাদে আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২২০ রান তুলল শাহরুখ খানের দল। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর চার ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। বাকি উইকেটটি নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

রবিবার (২৯ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে  টস জিতে কেকেআরকে প্রথম ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। মুম্বইয়ের তারকা বোলার ট্রেন্ট বোল্ট-হার্দিকদের তুলোধনা করেন দুজনে। হার্দিকের এক ওভারেই নেন ২৬ রান। যশপ্রীত বুমরাহের ওভারে যোগ করেন ১১ রান। শেষ পর্যন্ত পাওয়ার প্লে’র শেষ ওভারে শার্দূলের স্লোয়ার বল তুলে মারতে গিয়ে তিলকের তালুবন্দি হয়ে ফেরেন অ্যালেন। মাত্র ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। প্রথম পাওয়ার প্লে শেষে কলকাতার রান দাঁড়ায় এক উইকেটে ৭৮। তিন নম্বরে নেমে ২৫ কোটির ক্যামেরন গ্রিনও হাত চালিয়ে খেলতে থাকেন। ৭.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কলকাতা। তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলেই অর্ধশতরান পূর্ণ করেন রাহানে। নবম ওভারে ফের মুম্বইকে স্বস্তি এনে দেন শার্দূল ঠাকুর। ফিরিয়ে দেন গ্রিনকে (১০ বলে ১৮)।

এর পর অধিনায়ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৪তম ওভারে কলকাতা অধিনায়ককে (৬৭) ফিরিয়ে মুম্বই সমর্থকদের মুখে হাসি ফোঁটান শার্দূল। ১৩.৫ ওভারেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় নাইটরা। ১৫তম ওভারে্ রঘুবংশীর সহজ ক্যাচ ফস্কান রোহিত শর্মা। তখন ২১ রানে ব্যাট করছিলেন নাইটদের তরুণ ব্যাটার। জীবন ফিরে পাওয়ার পরে আর ভুল করেননি রঘুবংশী। চতুর্থ উইকেটে রিঙ্কু সিংহের সঙ্গে জুটি বেঁধে ১৮.১ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২৮ বলে ৬টি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রঘুবংশী। যদিও অর্ধশতরানের পরেই হার্দিক পাণ্ড্যের বলে তিলক বর্মার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। শেষ ওভারে বল করতে এসে চাপের মুখে প্রথম দুই বল নো ও ওয়াইড করেন বুমরাহ। শেষ ওভারে রিঙ্কু সিংহ ও রমনদীপ রান যোগ করেন। কলকাতার ইনিংস থামে ২২০ রানে। রিঙ্কু সিংহ ২১ বলে ৩৩ এবং রমনদীপ চার বলে চার রান করে অপরাজিত থাকেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা