জঙ্গি হানার আশঙ্কা, চট্টগ্রামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে পাঁচ স্তরীয় নিরাপত্তা

র‌্যাব ও সোয়াটের পাশাপাশি দায়িত্বে থাকছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনীর জওয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: জঙ্গিদের ঘাঁটি হিসেবেই পরিচিত বন্দর নগরী চট্টগ্রাম। তাই কোনও ঝুঁকি না নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে শেষ একদিনের ম্যাচ ও প্রথম টেস্ট ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলছে চট্টগ্রাম পুলিশ। মঙ্গলবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নকল মহড়া বা মক ড্রিলের আয়োজনও করা হয়। সম্ভাব্য জঙ্গি হামলা কীভাবে মোকাবিলা করা হবে এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে কীভাবে কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েই নকল মহড়া চালানো হয়। যদিও এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে কোনও জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

আগামী ১০ ডিসেম্বর শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দুই ম্যাচ ঘিরে নিরাপত্তার বিন্দুমাত্র ফাঁক রাখতে চায় না চট্টগ্রাম পুলিশ। হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আসা-যাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‌্যাব ও সোয়াটের পাশাপাশি দায়িত্বে থাকছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত বাহিনীর জওয়ানরা। তাছাড়া বম্ব ও ডগ স্কোয়াডও মোতায়েন করা হচ্ছে।

এদিন সকালে নিরাপত্তা রক্ষীদের নকল মহড়া অনুষ্ঠিত হয়। ওই মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ পদস্থ আধিকারিক। নকল মহড়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএমপি কমিশনার বলেন, ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে কোনও রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। হামলার হুমকি না থাকলেও নিরাপত্তার নিশ্ছিদ্র বলয় গড়ে তোলা হচ্ছে।  

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫