নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত নেপাল ক্রিকেট দলের অধিনায়ক

যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু:জে১৭ বছর বয়সী এক কিশোরীকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানের (Sandeep Lamichhane) বিরুদ্ধে। গত মঙ্গলবার গৌশালা মেট্রোপলিটান পুলিশ সার্কেলে ( Gaushala Metropolitan Police Circle) নির্যাতিতা কিশোরী অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। যে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু করেছেন তদন্তকারীরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ।

গৌশালা মেট্রোপলিটান পুলিশ সার্কেলে (Gaushala Metropolitan Police Circle) দায়ের করা অভিযোগে নির্যাতিতা কিশোরী জানিয়েছেন, ‘গত ২১ অগস্ট তাকে নিয়ে ভক্তপুর (Bhaktapur) ও কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় ঘোরেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানে ((Sandeep Lamichhane)। পরে কাঠমান্ডুর একটি হোটেলে নিয়ে গিয়ে তোলেন। হোটেলের একটি রুমে (hotel room in Kathmandu) বলপূর্বক তাকে ধর্ষণ করা হয়।

২০১৮ সালে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে (Indian Premier League) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে অভিষেক ঘটে সন্দীপ লাছিমানের। এর পরে নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তায় তাঁর কাঁধে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (Caribbean Premier League)খেলতে ব্যস্ত রয়েছেন ২২ বছর বয়সী তরুণ ক্রিকেটার। সেখানেই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নাবালিকাকে ধর্ষণের যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও সারবত্তা নেই। ফাঁসানোর জন্যই ওই অভিযোগ তোলা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌