বাংলাদেশ টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সাকিবের, অধিনায়ক সোহান

আগামিকাল বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে দুবাই উড়ে যাচ্ছে টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিরুদ্ধে টি টোয়েন্টি (T20) সিরিজে বাংলাদেশ দলে ঠাঁই হল না সাকিব আল হাসানের (Shakib Al Hasan)। তাঁর পরিবর্তে দলের অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে (Nurul Hasan Sohan)। আগামিকাল বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে দুবাই উড়ে যাচ্ছে টাইগাররা।

নিউজিল্যান্ডে (New Zealand) ত্রিদেশীয় সিরিজ খেলে সরাসরি অস্ট্রেলিয়ায় (Australia) টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে যাবে বাংলাদেশের ছেলেরা। ওই দুই প্রতিযোগিতায় নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দু্ই  ম্যাচের সিরিজ খেলতে দুবাই যাচ্ছে টাইগাররা। আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই স্টেডিয়ামে ওই দুই ম্যাচ হবে। পরের দিনই দেশে ফিরবে বাংলাদেশ টিম। বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিরুদ্ধে দল ঘোষণা করা হয়। সবচেয়ে বিস্ময়ের হল, ঘোষিত স্কোয়াডে নেই সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বিসিবির এক কর্তা জানিয়েছেন, বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব (Shakib Al Hasan)। তাই তাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দলে রাখা হয়নি। এর পিছনে অন্য কোনও কারণ নেই। সিপিএল খেলার জন্য সাকিব (Shakib Al Hasan) দেশের হয়ে খেলতে পারবেন না এমন কোনও বার্তা দিয়েছেন কিনা, তা নিয়ে অবশ্য কিছু বলতে রাজি হননি ওই কর্তা।

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বাংলাদেশের ঘোষিত দল এক নজরে দেখে নেওয়া যাক- নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের