নয়া বিশ্বরেকর্ড ফারহান-ফখরের, শ্রীলঙ্কাকে ২১৩ রানের লক্ষ্য দিল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই মিলবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ছাড়পত্র। এমন এক সমীকরণ নিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ফারহান সাহিবজাদা ও ফখর জামান জুটির গড়া বিশ্বরেকর্ডে ভর করে ৮ উইকেট খুঁইয়ে ২১২ রান তুলল পাকিস্তান।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই পাক ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন দুজনে। ১৫ রানে ক্যাচ দিয়ে থিকশানার হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান ফকর। পাওয়ার প্লে-তে  কোনও উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান। নবম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে চলতি বিশ্বকাপে চতুর্থ অর্ধশতরান করার নজির গড়েন ফারহান। ৩২ বলে অর্ধশতরান করার ক্ষেত্রে ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি।  ফারহানের পর ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন ফখরও। ভেল্লালাগেকে চার মেরে ২৭ বলে চলতি প্রতিযোগিতায় নিজের প্রথম ফিফটি ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪ ওভারে ১৫০ রানে পৌঁছয় পাকিস্তান। ফখর প্রথম দিকে কিছুটা খোলসে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন।

১৫তম ওভারের শেষ বলে লং অনে ফারহানের ক্যাচ ফেলে দেন ভেল্লালাগে। ওই সময় ব্যক্তিগত ৭৫ রানে ব্যাট করছিলেন পাকিস্তানি ওপেনার। শেষ পর্যন্ত ইনিংসের ১৬তম ওভারে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙতে সফল হয় শ্রীলঙ্কা। দুষ্যন্ত চামিরাকে খেলতে গিয়ে স্টাম্পে বল টেনে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ফখর জামান। ভেঙে যায় ১৭৬ রানের জুটি। আউট হওয়ার আগে ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান অভিজ্ঞ ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছক্কায়।

ফকর আউট হওয়ার পরের ওভারেই ফিরে যান খোয়াজা নাফায়ে। তিনি করেন ২ রান। ১৮তম ওভারের শেষ বলে ডাবলস নিতে গিয়ে রানআউট হন শাদাব খান (৫ বলে ৭ রান)। ১৮তম ওভারে বল করতে এসে পাক শিবিরে জোড়া আঘাত হানেন দাসুন শনাকা। দ্বিতীয় বলে ফেরান মোহাম্মদ নওয়াজকে আর চতুর্থ বলে পাক অধিনায়ক সালমান আলী আঘাকে। দুজনেই ০ রান করে ফেরেন। ১৯তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাহিবজাদা ফারহান। ৫৯ বলে ৯ চার ৫ ছক্কায় এসেছে শতরানটি। শেষ ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি। দিলশান মধুশঙ্কার তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান শাহিন আফ্রিদি (৪)। মিড ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতায় শেষ দুই ওভারে মাত্র ১৪ রান তোলে পাকিস্তান।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার