বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে আসার ছাড়পত্র দিল পাকিস্তান সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অনেকদিন ধরেই সংশয় চলছিল। দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে বাকযুদ্ধ রীতিমতো তুঙ্গে উঠেছিল। কিন্তু সব সংশয়ের অবসান ঘটল। বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে যাওয়ার অনুমতি দিল পাকিস্তান সরকার। রবিবার পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজনীতির সঙ্গে খেলাকে কখনও মিশিয়ে ফেলা উচিত নয়। তাই পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’ পাক সরকারের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আইসিসি ও বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা।

গত বছর এশিয়া কাপে খেলা নিয়ে ভারতের বোর্ড সচিব জয় শাহের হুমকির পাল্টা হিসেবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ত‍ৎকালীন সভাপতি রামিজ রাজা। আর ওই হুমকির পরেই নড়েচড়ে বসে আইসিসি। জটিলতা কাটাতে একাধিকবার পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইসিসি’র শীর্ষ কর্তারা। তাতে কিছুটা হলেও নমনীয় হন পিসিবি কর্তারা। কিন্তু পাকিস্তান সরকার অনুমতি না দিলে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভব নয় তাও জানান তাঁরা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি চেয়ে শাহবাজ শরিফ সরকারের কাছে আবেদন করে পিসিবি।

সেই আবেদনের প্রেক্ষিতে বাবর আজমদের ভারতে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে এক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করা হয়। রবিবার ওই কমিটির পক্ষ থেকে বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলকে পাঠানোর অনুমতি দেওয়া হয়। আর ওই অনুমতির ফলে বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে সংশয়ের অবসান ঘটে। পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে, জাতীয ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। শাহবাজ শরিফ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। খেলার সঙ্গে রাজনীতিকে না জড়ানোয় বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর তারিফও করেছেন তাঁরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার