ফাইনালের আগের দিন আচমকাই প্র্যাকটিশ বাতিল করলেন প্যাট কামিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আগামিকাল রবিবার (২৬ মে) আইপিএলের মহারণ। খেতাবি যুদ্ধের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ফাইনালের আগে শনিবার আচমকাই অনুশীলন বাতিল করলেন প্যাট কামিন্সরা। আর তা নিয়েই জোর জল্পনা চলছে। আচমকাই কেন অনুশীলন বাতিল করল হায়দরাবাদ তা নিয়ে জোর জল্পনা চলছে।

যদিও সানরাইজার্স হায়দরাবাদের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণেই অনুশীলন বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের সুস্থ রাখার জন্যই এমন সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। শুক্রবারই প্রচণ্ড গরমের মধ্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিলেন প্যাট কামিন্সরা। ওই ম্যাচে ৩৬ রানে জিতে খেতাবি যুদ্ধের লড়াইয়ে কলকাতার মুখোমুখি হয়েছে। কিন্তু ফাইনালের জন্য শক্তি সঞ্চয় করে রাখতেই অনুশীলন বাতিল করা হয়েছে। তবে হায়দরাবাদ অনুশীলন বাতিল করলেই কলকাতা নাইট রাইডার্স অবশ্য চিপক স্টেডিয়ামে অনুশীলন করতে নামছে। সন্ধে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে শ্রেয়স আইয়ারদের।

ফাইনালের আগে অনুশীলন বাতিল করে দেওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছে হায়দরাবাদের খেলোয়াড়রা। রাজস্থানের বিরুদ্ধে অবিশ্বাস্য হয় ছিনিয়ে আনায় দলের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। বিশেষ করে অভিষেক শর্মার প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘অভিষেক যেভাবে বল করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। ইনিংসের মধ্যবর্তী ওভারগুলিতে বুদ্ধি করে বল করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে