হায়দরাবাদ-রাজস্থানের মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে? জেনে নিন অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চিপক স্টেডিয়ামে শুক্রবার (২৪ মে) রাতে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল হারবে সেই দলেরই ট্রফি জয় অধরা থেকে যাবে। মূলত আজকের ম্যাচে লড়াই হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সঙ্গে রাজস্থানের শক্তিশালী  বোলিং বিভাগের। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে লজ্জাজনক হারে মানসিকভাবে খানিকটা পিছিয়ে হায়দরাবাদ। উল্টোদিকে এলিমিনেটরে বিরাট কোহলিদের হারিয়ে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছেন সঞ্জু স্যামসনরা। এবার চোখ বুলিয়ে নেওয়া যাক অতীতে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানের ক্ষেত্রে।

আইপিএলে মুখোমুখি সাক্ষাতের ক্ষেত্রে দুই দলের মধ্যে বরাবরই জোর টক্কর হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৯ বার পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে হায়দরাবাদ জিতেছে ১০ বার। অন্যদিকে রাজস্থান জিতেছে ৯ বার। চলতি আইপিএলে গ্রুপ লিগে একবারই দেখা হয়েছিল দুই দলের। গত ২ মে নিজেদের ঘরের মাঠে রুদ্ধশ্বাসম্যাচে রাজস্থানকে এক রানে হারিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্সরা। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল হায়দরাবাদ। জবাবে ২০০ রানেই থেমে গিয়েছিল রাজস্থানের ইনিংস। ওই ম্যাচে নীতীশ রেড্ডি  ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। শেষ পাঁচ সাক্ষাতে হায়দরাবাদ জিতেছে তিন বার। আর রাজস্থান জয়ী হয়েছে দুই বার।

পরিসংখ্যান বলছে, রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের সর্বোচ্চ রান ২১৭। আর সর্বনিম্ন রান ১২৭। গড়ে রান ১৫৭.৪। উল্টোদিকে হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ রান ২২০ এবং সর্বনিম্ন ১০২। ইনিংস পিছু গড় রান ১৬৩.৬। হায়দরাবাদ যে ১০ ম্যাচ জিতেছে তার মধ্যে ৫ ম্যাচে প্রথম ব্যাট করেছে। আর পাঁচ ম্যাচে রাজস্থানের রান তাড়া করে জিতেছে। উল্টোদিকে রাজস্থানের ৯ বার জয়ের মধ্যে প্রথমে ব্যাট করেছে ৩ বার। আর ছয়বার রান তাড়া করে জয় হাসিল করেছে। প্লে অফে এখনও পর্যন্ত দু’দলের একবার দেখা হয়েছে। ২০১৩ সালে দিল্লিতে এলিমিনেটরে হায়দরাবাদকে হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে ব্র্যাডলে হগ অসাধারণ ইনিংস খেলেছিলেন। ছক্কা মেরে দলকে জিতিয়ে দিয়েছিলেন।  

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে