বাঁচা-মরার ম্যাচে মঙ্গলবার রাতে কানাডার মুখোমুখি বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: প্রথম ম্যাচে বিশ্ব ক্রিকেটের দুধের শিশু আমেরিকার কাছে সুপার ওভারে হেরে যেতে হয়েছিল পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে অল্প রানে বেঁধে রেখেও ভারতের কাছে হারতে হয়েছে বাবর আজমদের। ফলে সুপার এইটে পাকিস্তানের ওঠার আশা অনেকটাই ক্ষীণ। তবুও এখনও খানিক সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছেন বাবর আজমরা। হারলে বিদায়। আর বড় ব্যবধানে হারাতে পারলে শেষ আটের লড়াইয়ে টিঁকে থাকবেন।

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেটে হতাশাব্যঞ্জক পারফরম্যান্স করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। আর ওই জঘন্য পারফরম্যান্সের পরে ব্যাপক রদবদল ঘটেছিল পাক দলেও। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ভারতের কাছে জেতা ম্যাচ হাতছাড়া করার পরেই ক্রিকেটারদের অপেশাদার মানসিকতাকে তুলোধনা করেছেন পাক দলের কোচ গ্যারি কারস্টেন। রাখঢাক না রেখে দলের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে পরিস্কার বার্তা দিয়েছেন, ‘হয় নিজেদের স্বভাবের পরিবর্তন করো। না হলে দল থেকে বিদায় নাও।’

প্রথম দুই ম্যাচে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটাররা চরম ব্যর্থ। তালিকার প্রথমেই রয়েছে দলের অধিনায়ক বাবর আজমের নাম। মহম্মদ রিজওয়ান ছাড়া আর কেউ রান পাচ্ছেন না। ইফতিখার আমেদ-ফখর জামানরা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে ভারতের বিরুদ্ধে বল হাতে আগুন ঝরিয়েছিলেন নাসিম শাহ-হ্যারিস রউফরা। তাই কানাডার বিরুদ্ধে জিততে বোলারদের উপরেই বাড়তি ভরসা করছেন পাক কোচ। ২ ম্যাচে এক জয়ের সুবাদে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা কানাডার লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে টিকে থাকা। ফলে মঙ্গলবার রাতের ম্যাচে ধুন্ধুমার লড়াই দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

 

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক