রোহিতকে আউট করে ইতিহাস গড়লেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শনিবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনিই হলেন প্রথম বোলার যিনি টি টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট ঝুলিতে পুরলেন।  

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামার আগে সাকিবের ঝুলিতে টি-২০ বিশ্বকাপে ৪৯ উইকেট ছিল। বিশ্বরেকর্ড গড়ার জন্য একটি উইকেটের দরকার ছিল। এদিন চতুর্থ ওভারে বল করতে এসে  চতুর্থ বলেই ভারত অধিনায়ককে ফিরিয়ে মাইল ফলক স্পর্শ করেন সাকিব। টাইগারদের প্রাক্তন অধিনায়ক হলেন হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে অন্যতম যাঁরা ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরুর পরে সব কয়টি প্রতিযোগিতায় খেলেছেন। টি-২০ বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে সাকিব। ধারণা করা হচ্ছে, পরবর্তী টুর্নামেন্ট পর্যন্ত তিনি শীর্ষেই থাকবেন।

টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৫০ উইকেট নেওয়ার মালিক হওয়ার পাশাপাশি আরও এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। আর মাত্র একটি উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট শিকারির পালক যুক্ত হবে তাঁর মুকুটে। নিউজিল্যান্ডের টিম সাউদির পর তিনিই হবেন দেড়শো উইকেট নেওয়া দ্বিতীয় বোলার। ১২৬ ম্যাচে সাউদির উইকেট ১৬৪। ১২৭ ম্যাচে সাকিবের উইকেট ১৪৮। তার পরেই রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। পাশাপাশি টি-টোয়েন্টিতে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহকের তালিকায়ও উঠে যাওয়ার সুযোগ আছে সাকিবের। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তিলকরত্নে দিলশানকে ছাড়িয়ে যেতে তার আর ৫৬ রান দরকার। ৩৫টি টি-২০ ম্যাচে ৮৯৭ রান করেছেন দিলশান। আর ৪১ ম্যাচে চারটি অর্ধশতরান-সহ ২৪.০৫ গড়ে ৮৪২ রানের মালিক সাকিব।

 

‘লাভ জিহাদ’ মন্তব্যের জেরে এবার আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?