রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাম্বুলা: ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়-তিলক বর্মা। বল হাতে আগুন ঝরালেন আরশাদ খান-অনুকূল রায়’রা। ফলশ্রুতিতে রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে আট রানে জয়ী হল ভারতীয় ‘এ’ দল। শতরান করার দৌলতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিলেন রুতুরাজ গায়কোয়াড়।

মঙ্গলবার (৯ জুন) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক তিলক বর্মা। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র দুই রান করে আউট হন প্রভসিমরান সিংহ। আর এক তরুণ খেলোয়াড় প্রিয়াংশ আর্য ৩২ বলে ৩২ রান করে ফেরেন। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে টেনে তোলেন রুতুরাজ গায়কোয়াড় ও অধিনায়ক তিলক বর্মা। চতুর্থ উইকেটে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন দুজনে। ১১৪ বলে ১০১ রান করে আউট হন রুতুরাজ। ভারত অধিনায়ক তিলক করেন ৯৭ বলে ৬০। শেষের দিকে আয়ুষ বাদোনি ও সূর্যাংশ শেগড়ে মারমুখী মেজাজে খেলে দলের স্কোরকে ২৭৭ রানে পৌঁছে দেন।

জয়ের জন্য ২৭৮ রান তাড়া করতে নেমে ভালই শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। প্রথম উইকেটে ওঠে ৯৩ রান। আভিস্কা ফার্নান্ডো ৫৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। আয়ুষ বাদোনির বলে অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরেন নিরোশান ডিকভেল্লা (৪৭)। নুয়ানিডু ফার্নান্ডো করেন মাত্র আট রান। চতুর্থ উইকেটে সাদিরা সামারাবিক্রমা ও অধিনায়ক সাহান আরাচ্চিগে ৭৮ রান যোগ করেন। ৫১ বলে ৪৬ রান করে আউট হন সামারাবিক্রমা। মাত্র ১ রান করে ফেরেন রভিন্দু ফার্নান্ডো। চামিকা করুণারত্নেও তেমন সুবিধা করতে পারেননি। তিনি করেন মাত্র ৯ রান। ৪৭.২ ওভারে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক (৭৪)। তখন জয়ের জন্য ১৬ বলে ১৬ রানের দরকার ছিল স্বাগতিকদের। হাতে ছিল তিন উইকেট। কিন্তু ৪৯তম ওভারে বল করতে এসে শ্রীলঙ্কার সব হিসেক উলট-পালট করে দিলেন আর্শাদ খান। দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিজয়কান্ত বিয়াসকান্তকে (৫)। পরের বলে রান আউট হয়ে যান ওয়ানুজা সাহান (২৩)। আর পঞ্চম বলে মোহাম্মদ সিরাজকে (০) ফিরিয়ে শ্রীলঙ্কার জয়ের আশায় জল ঢেলে দেন। ৪৮.৫ ওভারে ২৬৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির