সমর্থকদের ধৈর্য্য ধরার পরামর্শ ইংল্যান্ড কোচ ম্যাথু মটের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে ভরাডুবির পরে ঘুরে দাঁড়ানো দূর অস্ত! উল্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৫ বছর বাদে ওয়ান ডে সিরিজ হারের লজ্জা পেতে হয়েছে ইংল্যান্ডকে। জস বাটলারদের ব্যর্থতা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আর বিশ্বের নামী-দামী খেলোয়াড়দের ওই হতশ্রী পারফরম্যান্সের পরেই সমালোচনার তীব্র ঝড় উঠেছে। আর সমর্থকদের সমালোচনার ঝড় থেকে বাটলারদের বাঁচাতে ব্যাট ধরলেন ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট। সমর্থকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হারার পরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিলেন জস বাটলাররা। সিরিজ জয়ের সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে ফের ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৫ বছর বাদে সিরিজ খোয়াতে হয়েছে। যদিও ওই হারে ভেঙে পড়ার মতো কিছু ঘটেনি বলে দাবি ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মটের। তাঁর কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে হারটা অবশ্যই হতাশাজনক। কিন্তু সিরিজে হার হারলেও দলের প্রাপ্তির ভাঁড়ার কম নয়। অনেকেই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছে। স্যাম কারেন এবং রেহান আমেদ দুর্দান্ত বল করেছে। দলের বাকি খেলোয়াড়রাও নিজেদের নিংড়ে দিয়েছেন। আজ যাঁদের ব্যর্থ মনে হচ্ছে, তাঁরাই ভবিষ্যতে জ্বলে উঠে দলকে এগিয়ে নিয়ে যাবে।’

২০২২ সালে ম্যাথু মটের কোচিংয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন ইংলিশরা। আগামী জুনে ফের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ওই বিশ্বকাপের আসরে দলের ভাল ফল নিয়ে আশাবাদী ইংল্যান্ড কোচ। একদিনের সিরিজে হারের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামছেন বাটলাররা। ওই সিরিজেই দল ঘুরে দাঁড়াবনে বলে আশাবাদী ম্যাথু।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক