চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তাসকিন-মুস্তাফিজ, দলই পেলেন না লিটন

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: টি টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বসছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আর চলতি বছর ওই প্রতিযোগিতায় খেলছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আমেদ ও মুস্তাফিজুর রহমান। সোমবারই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজকে সরাসরি দলে নিয়েছিল ডাম্বুলা থান্ডার্স। আর মঙ্গলবার নিলামে তাসকিন আমেদকে কিনল কলম্বো স্ট্রাইকার্স। যদিও নিলামের তালিকায় থাকা বাংলাদেশের চার ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়কে কোনও দলই কেনার আগ্রহ দেখায়নি।

আগামী ২৯ জুন শেষ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ওই আসর শেষ হওয়ার দুদিন বাদে ১ জুলাই থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। গত বছর খেললেও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগে খেলার জন্য এলপিএলের নিলামে নাম নথিভুক্ত করাননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। কেননা, কার্যত একই সময়ে দুই আসর বসছে। উল্লেখ্য আসন্ন মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।  

আজ মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলামের আসর বসে। ওই নিলামের আসরে তাসকিন আমেদের ভিত্তিমূল্য বা বেস প্রাইজ ছিল ৫০ হাজার ডলার। নিলামের প্রথম রাউন্ডেই তাঁকে কিনে নেয় কলম্বো স্ট্রাইকার্স। তবে তাসকিন দল পেলেও তালিকায় থাকা বাংলাদেশের বাকি চার ক্রিকেটার লিটন দাস, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমকে কেনার বিষয়ে আগ্রহ দেখায়নি কোনও দলই। এর মধ্যে লিটনের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার, মুশফিকুরের ৫০ হাজার ডলার, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনের ৪০ হাজার ডলার। গত মরসুমে জাফনা কিংসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করা তাওহিদ হৃদয়কেও কোনও দল কেনেনি।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ