চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিসিবি থেকে ‘মোল্লা’ নাজমুলকে তাড়ানোর দাবিতে অনড় ক্রিকেটাররা, বন্ধ হয়ে যাচ্ছে BPL!

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এজেন্ট মোল্লা নাজমুল ইসলামকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে চরম সঙ্ঘাতের রাস্তা বেছে নিলেন ক্রিকেটাররা। যত ক্ষণ না নাজমুলকে বিসিবি থেকে পুরোপুরি সরানো হবে ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না বলে জানিয়েছেন। ক্রিকেটারদের বিদ্রোহের জেরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই ভেস্তে গিয়েছে। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে বিপিএল শেষ করা নিয়ে সংশয়ে বোর্ড কর্তারা। তাই রোজ রোজ মুখ না পুড়িয়ে আপাতত বিপিএল স্থগিত রাখার কথা ভাবছেন তাঁরা।

ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ভিন সুরে কথা বলায় দেশের সর্বকালীন সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ার পাশাপাশি নাজমুল হোসেন শান্ত-সহ বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্যতা নিয়েও ব্যঙ্গ করেছিলেন জামায়েত ইসলামী নেতা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতেই ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ এর তরফে বিসিবিকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত ‘পাকিস্তানি দালাল’ নাজমুলকে বোর্ড থেকে তাড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না কোনও ক্রিকেটার।সব ধরনের খেলা বয়কট করা হবে।’

বিপদের গন্ধ পেয়েই রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন-নাজমুল হোসেন শান্ত-নুরুল হাসান সোহান সহ কোয়াবের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন বিসিবির তিন পরিচালক। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। নিজেদের দাবিতে অনড় থাকেন ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর পরে এমন লজ্জায় আগে কখনও পড়তে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। খেলোয়াড়দের অনড় মনোভাবকে সমর্থন জানান বিসিবির একাধিক পরিচালক। শেষ পর্যন্ত অনলাইনে জরুরি বৈঠকে বসে বিসিবি পরিচালকরা সিদ্ধান্ত নেন, পাকিস্তানি ‘দালাল’ মোল্লা নাজমুলকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বিকেলে বিসিবির তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’ কিন্তু বিসিবির ওই ঘোষণায় খুশি হননি বিদ্রোহী ক্রিকেটাররা। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, নাজমুল যতক্ষণ বিসিবির পরিচালক পদে থাকবেন ততক্ষণ পর্যন্ত মাঠে নামবেন না তাঁরা। এদিন সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। কিন্তু কোনও ক্রিকেটার হাজির হননি। এর আগে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার দুপুরের ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ