বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিতর্কে জড়াল পাকিস্তান দল

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকার মাটিতে  টি ২০ বিশ্বকাপের অভিযান শুরুর আগে ভক্তদের জন্য প্রাইভেট ডিনারের ব্যবস্থা করেন পাকিস্তান দলের খেলোয়াড়রা। প্রাইভেট ডিনারে যারা যোগ দিয়েছেন, তাঁদের জন্য টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পাকিস্তানি খেলোয়াড়দের এই সিদ্ধান্তে নিন্দায় সরব হয়েছে ক্রিকেট মহল।

জানা গিয়েছে, যে সব ভক্তদের প্রাইভেট ডিনারে ডাকা হয়েছিল, তাদের জন্য ২৫ মার্কিন ডলার প্রবেশ মূল্য রাখা হয়েছিল। টাকা দিলে তবে খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন রশিদ লতিফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার নিন্দা করেছেন রশিদ। রশিদ লতিফ এক ভিডিওতে পোস্ট জানিয়েছেন, ‘টাকা নিয়ে আমাদের খেলোয়াড়রা ভক্তদের সঙ্গে দেখা করেছেন। এটা খুবই মর্মান্তিক ব্যাপার। লোকে বলাবলি শুরু করেছেন, টাকা রোজগারের জন্য এই কাণ্ড ঘটিয়েছেন খেলোয়াড়রা।‘

জানা গিয়েছে, এর আগে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে সরকারি ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখন থেকে সেটা ছিল অনেকটাই আলাদা। আগে যে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, তাতে কোনও টাকা নেওয়া হত না। বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামছে পাকিস্তান ক্রিকেট দলটি। তার আগে বিতর্কে জড়ালেন বাবর আজমরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে