বিশ্বকাপ খেলতে চান ক্রিকেটাররা, বাংলাদেশ বোর্ডের উল্টো সুর টাইগার অধিনায়ক শান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বাংলাদেশের মধ্যে এখনও জটিলতা অব্যহত রয়েছে। ভারতের মাটিতে খেলতে না আসার কথা জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তবে  এবার উল্টো সুর শোনা গেল বাংলাদেশের ক্রিকেটারের গলায়। চাইছেন সমস্যার সমাধান হোক এবং বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তাঁর তবুও খেলার ইচ্ছার কথাই জানিয়েছেন তিনি।   

দল থেকে বাদ যাওয়ার পর ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা স্পষ্টভাবে তুলে ধরেন শান্ত।  বলেন, “ক্রিকেটার হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।”   বিশ্বকাপ জটিলতা নিয়ে তিনি বলেন, “এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। আমি বিশ্বাস করি, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে, অবশ্যই ভালো হবে।”

আরও পড়ুন: ‘অন্ধকারে রয়েছি আমরা’, বিশ্বকাপ জট নিয়ে নীরবতা ভাঙলেন লিটন দাস 

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়েই যাবতীয় ঘটনার সূত্রপাত। তারপর থেকেই বিশ্বকাপ খেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ বোর্ড ভারতে খেলতে না আসা নিয়ে আইসিসিকে চিঠি দেয়। হয় মেল চালাচালি। তবে আইসিসি জানিয়ে দেয় ম্যাচের কোনও বদল হবে না। এখনও পর্যন্ত মেলেনি কোনও সমাধান সূত্র। বিসিবি ও আইসিসির মধ্যে এমন টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার (২০ জানুয়ারি) মুখ খুলেছেন বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বিপিএলের মঙ্গলবার (২০ জানুয়ারি) বিপিএলের এলিমিনিটরে সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। ওই হারের পর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রংপুরের অধিনায়ক লিটন। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। খানিকটা অসহায়ভাবে বলেন, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের। বিশ্বকাপের জন্য দল ঘোষিত হয়েছে। অথচ সেই দলের ১৫ জন এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’ 

 

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের