এই মুহূর্তে

‘অন্ধকারে রয়েছি আমরা’, বিশ্বকাপ জট নিয়ে নীরবতা ভাঙলেন লিটন দাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে পণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিয়ে রেখেছেন মোল্লা ইউনূসের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এমন সঙ্ঘাতের আবহেই নীরবতা ভাঙলেন বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। এক অনিশ্চিয়তাকে নিয়েই দলের ক্রিকেটারদের দিন কাটছে, তা খোলাখুলি জানিয়ে দিলেন।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার বদলা হিসাবে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতার আন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে যাতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হয়, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে সেই আর্জি জানিয়েছে। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছে জয় শাহের আইসিসি। স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বুধবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।

বিসিবি ও আইসিসির মধ্যে এমন টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার (২০ জানুয়ারি) মুখ খুলেছেন বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বিপিএলের মঙ্গলবার (২০ জানুয়ারি) বিপিএলের এলিমিনিটরে সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। ওই হারের পর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন রংপুরের অধিনায়ক লিটন। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। খানিকটা অসহায়ভাবে বলেন, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের। বিশ্বকাপের জন্য দল ঘোষিত হয়েছে। অথচ সেই দলের ১৫ জন এখনও জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা যে তাঁর সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা করেননি, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন লিটন। বিসিবি থেকে কোনও যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে লিটনের সোজা উত্তর, ‘না’। আলোচনা করা উচিত ছিল কিনা প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ