গোল করে বাবার জন্মদিন উদযাপন রোনাল্ডোর

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্য আছে হাজার গোল। এবার হাজার গোলের পথে ক্যারিয়ারে ৯০৪তম গোল উদযাপনে বাবাকে স্মরণ করলেন ফুটবল যোদ্ধা রোনাল্ডো। তবে উদযাপনে দেখা গেল ভিন্নতা। দুই হাত উঁচিয়ে আঙুল আকাশের দিকে করে পর্তুগিজ এই তারকা স্মরণ করলেন প্রয়াত বাবাকে। গোল উপহার দিলেন বাবাকে। বাবাকে জানালেন তাঁর মনের কথা।

ম্যাচ শেষে প্রাক্তন এই রিয়াল মাদ্রিদ তারকা জানান, ‘আজকের গোলের ভিন্ন একটা স্বাদ আছে।ভালো লাগত, যদি বাবা আজ বেঁচে থাকতেন। আজকে তার জন্মদিন। গোলটি বাবার জন্য।’

হাজার গোল করে তবেই থামবেন রোনাল্ডো। তাই একটার পর একটা গোল করেই চলেছেন তিনি। সোমবার(৩০ সেপ্টেম্বর)আল রাইয়ানের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রুপের ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো।

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের প্রথম ম্যাচটি যদিও খেলেননি রোনাল্ডো। সেই ম্যাচটি ইরাকের আল শর্তার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আল নাসর। কাল ‘এলিট’ চ্যাম্পিয়নস লিগে প্রথম খেলতে নামা রোনাল্ডোর দ্বিতীয়ার্ধের শুরুতেই একবার আল রাইয়ানের জালে বল পাঠিয়েছিলেন। অফসাইডের কারণে এটি বাদ দিতে হয়েছিল। রোনাল্ডোর জয়ের দিনে টানা দ্বিতীয় জয় পেয়েছে আরেক সৌদি ক্লাব আল আহলি। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের লিগ চ্যাম্পিয়ন আল ওয়াসিকে ২-০ গোলে হারিয়েছে দলটি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক