ঘড়ি ব্যবসায় বিনিয়োগ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ ঘাস দাপিয়ে বেড়ানো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার গড়ি ব্যবসায় নামলেন। বিখ্যাত অনলাইন ঘড়ি বিক্রি প্ল্যাটফর্ম ‘ক্রোনা২৪’-এ বিনিয়োগ করেছে পর্তুগিজ তারকার ব্যবসায়িক সংস্থা সিআর৭এসএ। যদিও কত টাকা ঢেলেছেন, সংস্থার কত শতাংশ শেয়ার কিনেছেন তারকা ফুটবলার তা নিয়ে মুখ খুলতে চাননি ‘ক্রোনো২৪’–এর সহ-প্রধান নির্বাহী আধিকারিক টিম স্ট্রাক। তাঁর কথায়, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বিশ্বখ্যাত ফুটবলারের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া আমাদের কাছে অমূল্য প্রাপ্তি।’

এমনিতেই ঘড়ির প্রতি আলাদা দুর্বলতা রয়েছে সি আর সেভেনের। তাঁর সংগ্রহে রয়েছে রোলেক্স, হাবলট, কার্টিয়ার থেকে ফ্রাঙ্ক মুলেরের দামি ঘড়ি। তার মধ্যে ফ্রাঙ্ক মুলের হীরে খচিত ঘড়ির দামই ১৬ লাখ পাউন্ড। তাছাড়া ৪ লাখ পাউন্ড দামের রোলেক্স জিএমটি-মাস্টার টু মডেলের ঘড়িও রয়েছে। সব মিলিয়ে আল নাসরের ফরোয়ার্ডের কাছে ৫০ লাখ পাউন্ডের ঘড়ি রয়েছে। এবার ঘড়ির প্রতি ভালোবাসাটা আরও এক ধাপ এগিয়ে নিলেন পর্তুগিজ তারকা ফুটবলার।

২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অনলাইন ঘড়ি বিক্রির প্ল্যাটফর্ম ‘ক্রোনো২৪’। বিশ্বের ১২০টি দেশে ঘড়ি কেনা-বেচা করে থাকে সংস্থাটি। ৫ লাখ ৩০ হাজারের বেশি ঘড়ি রয়েছে অনলাইন সংস্থাটির ভাণ্ডারে। রয়েছে ৩০ হাজারের বেশি বিক্রিয়কর্মী। প্রতি মাসে প্রায় ৯০ লাখ ঘড়িপ্রেমী সংস্থার ওয়েবসাইটে ঢুঁ মারেন। বিখ্যাত ঘড়ি বিক্রির অনলাইন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি যে খুশি তা লুকোননি রোনাল্ডো। তাঁর কথায়, ‘ঘড়ির সংগ্রাহক এবং ক্রোনো২৪–এর একজন ক্রেতা হিসেবে সংস্থার মালিকানার সঙ্গে যুক্ত হতে পারাটা গর্বের বিষয়।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে