আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিস্ফোরণের পর বিস্ফোরণ, ভয়ে ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন সিআর সেভেন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধে সরাসরি না জড়িয়েও হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইরানের ছোড়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে মরু দেশটির বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রে। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে একাধিক শহর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। আজ মঙ্গলবারই (৩ মার্চ) ভোরে সৌদির রাজধানী রিয়াধে মার্কিন দূতাবাস চত্বরে আছড়ে পড়েছে দুটি ইরানি ড্রোন। ওই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গেই বিমানে মরু দেশ ছেড়েছেন বান্ধবী জর্জিনা ও তাঁদের পাঁচ সন্তান।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই ইরানে হামলা চালাতে শুরু করেছে মার্কিন ও ইজরায়েলি সেনা। ওই হামলায় ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনি সহ কমপক্ষে ৪০ শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি বোমায় ছিন্নভিন্ন হয়ে গিযেছে দেড় শতাধিক খুদে পড়ুয়াও। ওই হামলার বদলা নিতে সৌদি আরব, কাতার, বাহারাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাতে শুরু করেছে ইরান। ওই হামলার পরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে অশান্তির কালো মেঘ ছড়াতেই এশিয়ার ফুটবলের নিয়ামক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো স্থগিত রাখার কথা জানিয়েছে। সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। ওই ম্যাচ আয়োজন ঘিরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই প্রাণ বাঁচাতে সপরিবারে সৌদি ছেড়েছেন সিআর সেভেন।

Published by:

Share Link:

More Releted News:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ