একই দলে রোনাল্ডো, মেসি

রোনাল্ডোর ম্যানেজারের সঙ্গে কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল ভক্তদের দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে একসঙ্গে দেখা যাবে, একই দলে। তাদের সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। পিএসজি ক্লাব সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনাল্ডোর ম্যানেজার জর্জ মেন্ডেসের সঙ্গে তারা যোগাযোগ করেছে। জানা গিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। ক্লাবের সঙ্গে রোনাল্ডোর চুক্তির মেয়াদ ২০২৩ পর্যন্ত। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব রোনাল্ডো ক্লাব ছাড়তে পারেন।আর সেই খবর পিএসজির কানে গিয়েছে। সে কারণে তারা রোনাল্ডোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে পিএসজির প্রস্তাবে সম্মতি দিয়েছেন তাঁর ম্যানেজার।

দীর্ঘ ১২ বছর বাদে পর্তুগিজ তারকা সম্প্রতি ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন। কিন্তু যে আশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি হয়েছিল রোনাল্ডোর, সেই আশা ততটা সফল হয়নি।

আর সেটা বোঝা যাচ্ছে তাঁর সাম্প্রতিক একটি টুইট থেকে। রোনাল্ডো নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘হাল ছেড়ে দেওয়া উচিত নয়। মাঠে ফেরার একটাই রাস্তা। আর তা হল কঠোর পরিশ্রম। আর সাফল্যের জন্য প্রয়োজন দলগত ঐক্য। ’

এদিকে পরবর্তী মরসুমে এমবাপে রিয়েল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে খবর। সেই খবরের ওপর ভিত্তি করে পিএসজি রোনাল্ডোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মৌরিসিও পোচেত্তিনোর স্থলাভিষিক্ত হওয়ার প্রবল সম্ভাবনা জিদানের। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখে পিএসজি রোনাল্ডোর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছে। একসময় দুইজনেই ছিলেন রিয়েল মাদ্রিদে।

আরও পড়ুন ফের ব্যালন ডি’ওর মেসির হাতে, ছাপিয়ে গেলেন রোনাল্ডকে

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার