রোনাল্ডোর জোড়া গোলে জয়ে ফিরল আল নাসর

Share:

নিজস্ব প্রতিনিধি : বয়স যেন শুধুই সংখ্যা এই কথাটার আদর্শ উদাহরণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স ৩৯ বছর হলেও পারফরম্যান্সে নেই কোন কমতি। এই কিংবদন্তি মাঠে নামলেই যেন জয়ের মুকুটে নাম লেখা যায়।সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তিনি অব্যাহত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। এতে করে জয় নিয়ে মাঠ ছাড়ছে আল নাসর। এবার জোড়া গোল করে আল নাসরকে জেতালেন রোনাল্ডো।

শুক্রবার(২৯ নভেম্বর)রাতে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে দামাকের মুখোমুখি হয় আল নাসর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তাঁরা। ম্যাচের ১৭তম মিনিটেই স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনাল্ডো। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় দামাক। ৫৬ মিনিটে তাঁদের ডিফেন্ডার আব্দেলকাদের লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তাঁরা। এই সুযোগে আক্রমণাত্মক খেলে আল নাসর।

এই ম্যাচে জোড়া গোল করার পর রোনাল্ডোর ক্যারিয়ারের মোট গোল সংখ্যা দাঁড়াল ৯১৫-তে। হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ৮৫ গোল প্রয়োজন। চলতি বছরে ৫০ ম্যাচে এটি তার ৪২তম গোল।

 

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ