বিধ্বংসী রোনাল্ডো, লিগ কেরিয়ারে ৫০০ গোলের মাইল ফলক স্পর্শ

বৃহস্পতিবার রাতে হ্যাটট্রিক সহ একাই চার গোল করে ক্লাবকে জেতালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, মরা হাতির দামও লাখ টাকা। ম্যান ইউ থেকে সৌদির আল নাসের ক্লাবে যোগ দেওয়ার পরে তেমনভাবে জ্বলে উঠতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে প্রশ্ন উঠেছিল, বিপুল অঙ্কের টাকা দিয়ে পর্তুগিজ তারকাকে নিয়ে ভুল করেছিলেন কিনা সৌদির ক্লাবটির কর্তারা। সমালোচনায় জর্জরিত সি আর সেভেন অবশেষে জ্বলে উঠলেন। বৃহস্পতিবার রাতে হ্যাটট্রিক সহ একাই চার গোল করে শুধু ক্লাবকে জেতালেন না,  নিজের লিগ কেরিয়ারেও এক অনন্য নজির গড়লেন। ৫০০ গোলের মাইল ফলক স্পর্শ  করলেন। এ নিয়ে পেশাদার ফুটবল জীবনে ৬১ বার হ্যাটট্রিক করার অনন্য নজিরও গড়লেন পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল ওয়েহাদার মুখোমুখি হয়েছিল আল নাসের ক্লাব। মাঠে হাজির কয়েক হাজার দর্শকের নজর ছিল পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের দিকে। শুরু থেকেই এদিন অন্য মেজাজে দেখা গিয়েছিল সি আর সেভেনকে। একাধিকবার বল নিয়ে বিপক্ষের রক্ষণভাগকে ফালাফালা করে দিলেন। ম্যচের ২১ মিনিটে আল ওয়েহাদার গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল জড়ালেন। ওই গোলের সুবাদেই লিগ কেরিয়ারে ৫০০ গোলের অনন্য মাইল ফলক স্পর্শ করেন তিনি। ১৯ মিনিটে বাদে ফের একবার জ্বলে উঠলেন রোনাল্ডো। বিপক্ষের জালে বল ঢুকিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন।

প্রথমার্ধে দুই গোল পেয়ে দ্বিতীয়ার্ধে নিজেকে আরও মেলে ধরেন প্রাক্তন ম্যান ইউ তারকা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আট মিনিট বাদে ম্যাচের ৬১ মিনিটের মাথায় ফের একবার একক কৃতিত্বে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন রোনাল্ডো। সিআর সেভেনের রণংদেহী মেজাজ দেখে মোহিত হয়ে যান দর্শকরা। দীর্ঘদিন বাদে মাঠে রাজার মতো বিচরণ করতে পেরে অনেকটাই খুশি পর্তুগিজ তারকা।  

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?