ফুটবলে উৎসাহ দিতে গোয়ায় বসল রোনাল্ডর মূর্তি

ভারতেও রোন্যাল্ডোর এটাই প্রথম মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি:  গোয়ার তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি উৎসাহ দিতে সেখানে বসল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্রোঞ্জ মূর্তি। মূর্তির ওজন ৪১০ কিলোগ্রাম। গোয়াতে তো বটেই, ভারতেও রোনাল্ডোর এটাই প্রথম মূর্তি।

গোয়ার মন্ত্রী মাইকেল লোবো জানিয়েছেন, ‘ভারতের মধ্যে গোয়া প্রথম যেখানে বিশ্বখ্যাত ফুটবলারের একটি ব্রোঞ্জ মূর্তি বসান হল। একটা লক্ষ্য নিয়ে মূর্তি বসান হয়েছে। আর সেই লক্ষ্য হল, ফুটবলের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ তৈরি করা। ছোট ছোট ছেলেমেয়রা এই মূর্তির সামনে দাড়িয়ে সেলফি যে তুলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আশা রাখা সেলফি তোলার পাশাপাশি ফুটবলের প্রতিও তাদের আগ্রহ অনেকটাই বাড়বে।’

মূর্তি স্থাপনের পাশাপাশি খেলাধুলোর ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মন্ত্রী মাইকেল লোবো। তিনি বলেন, ‘সরকার, পুরসভা এবং পঞ্চায়েতর অন্যতম দায়িত্ব হল খেলাধুলোর মানোন্নয়নে জোর দেওয়া। দরকার আরও ফুটবল মাঠ। দরকার পরিকাঠামোগত উন্নয়নের। ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ে, সে দিকেও নজর দেওয়া দরকার।সেই কর্মযজ্ঞের অন্যতম অঙ্গ হিসেবে বিশ্বখ্যাত এই ফুটবলারের মূর্তি স্থাপন করা হল।‘

রোনাল্ডোর মূর্তি তৈরি করা থেকে স্থাপন করা পর্যন্ত নানা বিরোধিতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বলেও জানান মাইকেল লোবো। বলেন, বেশ কিছু মানুষ এই মূর্তি স্থাপনে প্রবল বিরোধিতা করেছিল। কিন্তু সব আপত্তি অগ্রাহ্য করে সরকার সিদ্ধান্তে অটল ছিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার